বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● বান্দরবানে সাংবাদিক কল্যান ফোরামের কমিটি গঠন, সভাপতি শাহরিয়ার, সম্পাদক বাসু      ● গ্রাহকের টাকা আত্মসাতের মামলায় ব্র্যাকের শাখা ব্যবস্থাপক কারাগারে       ● গাইবান্ধায় মাদক মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড      ● মাদক, কিশোর অপরাধ ও অনলাইন জুয়া নিয়ে শিক্ষার্থীদের সচেতন করলেন পুলিশ সুপার      ● ফেনীর নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিলেন মো. হাবীবুল্লাহ      ● কয়লা-এলএনজির তুলনায় সাশ্রয়ী হতে পারে রূপপুরের জ্বালানি      ● বিয়ের ১০ দিনের মাথায় যৌতুক দাবি, নববধূ নির্যাতনের অভিযোগ      ● সিন্ডিকেটের কারণে কয়েক দেশে কর্মী পাঠানো বন্ধ হয়েছিল: প্রধানমন্ত্রী      ● এমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী      ● রংপুর ও দিনাজপুরের কর্মকর্তাদের নিয়ে সোনালী ব্যাংকের সম্মেলন      ● চট্টগ্রাম ইপিজেডে ৬০ লাখ ডলার বিনিয়োগ করবে সিঙ্গাপুর-চীনা প্রতিষ্ঠান      ● লালমনিরহাটে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে      
বান্দরবানে সাংবাদিক কল্যান ফোরামের কমিটি গঠন, সভাপতি শাহরিয়ার, সম্পাদক বাসু
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৬:২৬ পিএম

বান্দরবানে পেশাজীবি সাংবাদিকদের সংগঠন 'সাংবাদিক কল্যান ফোরামের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। আজ বুধবার সকালে বান্দরবান প্রেসক্লাব কনফারেন্স রুমে সংগঠনের সাবেক আহবায়ক বাদশা মিয়া মাস্টারের সভাপতিত্বে আয়োজিত সভায় সর্বসম্মতিক্রমে টেলিভিশন চ্যানেল এনটিভি স্টাফ করেসপন্ডেট ও দৈনিক যুগান্তর, দৈনিক আজাদী পত্রিকার জেলা প্রতিনিধি আলাউদ্দীন শাহরিয়ার'কে সভাপতি, ঢাকা ট্রিবিউনের জেলা প্রতিনিধি এস বাসু দাস'কে সাধারণ সম্পাদক ও দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি সুফল চাকমা'কে কোষাধ্যক্ষ করে ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির ঘোষণা করা হয়।

কমিটির সদস্যরা হলেন-প্রথমআলো জেলা প্রতিনিধি বুদ্ধজোতি চাকমা, বার্তা সংস্থা ইউএনবি জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম বাচ্চু, এটিএন বাংলা জেলা প্রতিনিধি মিনারুল হক, নিউজটুয়েন্টিফোর জেলা প্রতিনিধি এইচএম সম্রাট, একাত্তর টিভি জেলা প্রতিনিধি জহির রায়হান, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন জেলা প্রতিনিধি মংখিং সাইন মারমা, দৈনিক জনকণ্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি আব্দুর রহিম ও চ্যানেল ওয়ানের জেলা প্রতিনিধি সোহেল কান্তি নাথ।

এদিকে সভায় অন্যান্যদের বান্দরবান প্রেসক্লাবের সভাপতি নাছিরুল আলম, সহ-সভাপতি মেজাম্মেল হক লিটন, সাধারণ সম্পাদক এনএ জাকির, সিনিয়র সাংবাদিক মিলন চক্রবর্তী, এমএ হাকিম চৌধুরী, আবুল বশর ছিদ্দিকি, প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক রিজভী রাহাত, কোষাধ্যক্ষ মো: ইসহাক'সহ বিভিন্ন প্রিস্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধরা উপস্থিত ছিলেন।





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close