প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৭:২৫ পিএম

সংগৃহীত ছবি
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮০ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৩৯টি মামলা দায়ের করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর ) উপ-পুলিশ কমিশনার-পুলিশ কমিশনার-(মিডিয়া) মো. আকতার হোসেন এ তথ্য জানিয়েছেন।
গ্রেপ্তারকৃতদের দের মধ্যে- রমনা বিভাগ ২৪ জন, লালবাগ বিভাগ ৭৮ জন, ওয়ারী বিভাগ ৭৪ জন, মতিঝিল বিভাগ ৪৯ জন, তেজগাঁও বিভাগ ৭৮ জন, মিরপুর বিভাগ ১১৯ জন, গুলশান বিভাগ ২৭ জন, উত্তরা বিভাগ ২৫ জন ও গোয়েন্দা বিভাগ কর্তৃক ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানকালে ২টি ছুরি, ২টি স্টিলের সুইচ গিয়ার, ১০ হাজার ৩০৬ পিস ইয়াবা, ৩২৬ গ্রাম গাঁজা, ২টি মোবাইল ফোন ও ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
রোববার (১৫ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।