রবিবার ● ১৫ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● আনসারের তৎপরতায় বিমানবন্দরে ৬ লাখ টাকার বিপুল পরিমাণ ওষুধ জব্দ      ● রোনালদোর না থাকা বড় হারের কারণ, মানতে নারাজ পর্তুগালের কোচ      ● আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪ জনের পরিচয় শনাক্ত       ● ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, কারা পাবেন?      ● ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ক্ষমা চাইলেন শ্রাবণ      ● সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী      ● ধুনটে মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড      ● মানিকগঞ্জে গাড়ি পোড়ানো মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার      ● যশোরে নাশকতার অভিযোগে আটক ৩      ● কাঁঠালিয়ায় সরকারি খাস জমি দখলমুক্ত করল উপজেলা প্রশাসন      ● শূন্যরেখা থেকে উধাও সেই নারী      ● ত্রিশালে লাইসেন্স ছাড়াই ফিস ফিড বিক্রি, জরিমানা ৫৫ হাজার টাকা      
আনসারের তৎপরতায় বিমানবন্দরে ৬ লাখ টাকার বিপুল পরিমাণ ওষুধ জব্দ
স্বদেশ ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ৮:০৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর হাতে জব্দ হয় ৬ লাখ টাকার বিপুল পরিমাণ ওষুধ।

আজ রোববার (১৫ নভেম্বর) দুপুর ২ টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের RAW-C এলাকায় চীনগামী এক যাত্রীর হ্যান্ডব্যাগ স্ক্যানিং চলছিল। ব্যাগটি সন্দেহজনক হওয়ায় এভসেক সদস্যদের সাথে নিয়ে ব্যাগটি তল্লাশি করেন সিপাহি রাজেকুল। কাস্টমস ছাড়পত্রহীন ঐ ব্যাগ থেকে বেরিয়ে আসে অ্যান্টিবায়োটিকসহ প্রায় ৬ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ উচ্চমূল্যের ওষুধ।

ঘটনাটি ‘এভসেক-২০’ কর্তৃপক্ষকে জানানো হলে ওষুধগুলো জব্দ এবং কাস্টমসকে অবহিত করার নির্দেশ আসে। ওয়াকিটকির মাধ্যমে এভসেকের নির্দেশনা পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন এপিসি মোঃ সাইফুল ইসলাম ও আনসার সদস্য মোঃ শিলন ইসলাম।

পরে শিফট টিআই মোঃ ওমর ফারুককে জানালে তার উপস্থিতিতে জব্দকৃত সব ওষুধ এভসেক কন্ট্রোল রুমে হস্তান্তর করা হয়েছে। বিমানবন্দরের নিরাপত্তায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এমন পেশাদারিত্ব ও সক্রিয় তৎপরতার প্রশংসা করেছে এভসেক কর্তৃপক্ষ।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close