শুক্রবার ● ১৩ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ইংল্যান্ডের হয়ে আরও দুই বিশ্বকাপ খেলবেন কেইন!      ● ৩৩৪ রানের লক্ষ্য তাড়ায় ৮৯-তেই অলআউট ভারত      ● হঠাৎ এক্সের সঙ্গে দেখা, পরিস্থিতি সামাল দেওয়ার ৫ পরামর্শ      ● হামজাকে নিয়ে ভাবছেন না পাকিস্তানি গোলরক্ষক ইউসুফ      ● খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে নাগরিক স্মরণসভা ২৮ ডিসেম্বর      ● ‘রোকযানা’ গানের শিল্পী শেখ সাহেদ আলী আর নেই      ● সবার স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী      ● জ্বালানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বায়োগ্যাস : আমিনুল হক      ● ঢাকায় ককটেলসহ নিষিদ্ধ সংগঠনের ১৫ সদস্য গ্রেপ্তার      ● পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় গ্রেপ্তার ৫৩৪      ● গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত শতাধিক      ● ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় নিহত ২      
ইংল্যান্ডের হয়ে আরও দুই বিশ্বকাপ খেলবেন কেইন!
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৬:৫১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ইংল্যান্ডের হয়ে রেকর্ড ১২৬তম ম্যাচ খেলার পর যত দিন সম্ভব জাতীয় দলের হয়ে খেলে যাবেন বলে জানিয়েছেন হ্যারি কেইন। বৃহস্পতিবার ওয়েম্বলিতে ক্রোয়েশিয়ার বিপক্ষে ২-১ গোলের জয়ের ম্যাচে পেনাল্টি থেকে গোল করেন ইংল্যান্ড অধিনায়ক। এ জয়ে আগামী বছরের মার্চে অনুষ্ঠিতব্য নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেছে থমাস টুখেলের দল।

৩৩ বছর বয়সী কেইন গত মাসে ব্যালন ডি’অর জিতেছেন। ইংল্যান্ডের হয়ে ১২৫টি ম্যাচ খেলা সাবেক গোলরক্ষক পিটার শিলটনকে ছাড়িয়ে এখন জাতীয় দলের হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড তার দখলে।

ম্যাচের আগে ইংল্যান্ডের অধিনায়ককে সম্মাননা জানানোর আয়োজনে ছিলেন শিলটন ও ফুটবল অ্যাসোসিয়েশনের পৃষ্ঠপোষক প্রিন্স উইলিয়াম। খেলা শুরুর আগে কেইনের ছবি ও ‘ইংল্যান্ডের সেরা’ লেখা বিশাল ব্যানার উন্মোচন করা হয়। এ ছাড়া ওয়েম্বলির দর্শকদের সামনে নিজের ব্যালন ডি’অর ট্রফিও প্রদর্শন করেন কেইন। বিশেষ এই মুহূর্তকে ‘অবিশ্বাস্য’ বলে অভিহিত করেছেন তিনি।

কেইন বলেন, ‘আমি স্বাভাবিক থাকার চেষ্টা করছিলাম। খুব বেশি হাসতে চাইনি, আবেগও প্রকাশ করতে চাইনি। স্বাভাবিকভাবেই খেলার দিকেই মনোযোগ ধরে রাখার চেষ্টা করেছি।' আরও বলেন, ‘সত্যি বলতে, এসব অর্জনের গুরুত্ব এখনো পুরোপুরি উপলব্ধি করতে পারিনি। হয়তো শীতকালীন বিরতিতে, যখন কয়েক সপ্তাহ ছুটি পাব, তখন বিষয়গুলো নিয়ে ভাবার সুযোগ হবে। কোথাও সমুদ্রসৈকতে বসে নিজের অর্জনগুলো ফিরে দেখার চেষ্টা করব। কারণ নিঃসন্দেহে এগুলো আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জনগুলোর মধ্যে অন্যতম।’

৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড বলেন, ক্রোয়েশিয়ার অভিজ্ঞ তারকা লুকা মদ্রিচের কাছ থেকে তিনি অনুপ্রেরণা পান। ৪১ বছর বয়সী মদ্রিচ এদিন ওয়েম্বলিতে বদলি খেলোয়াড় হিসেবে শেষ দিকে মাঠে নামেন।

কেইন বলেন, ‘এটা আমাকে নিজের সীমা ছাড়িয়ে যাওয়ার অনুপ্রেরণা দেয়। তার মতো আমিও দেখতে চাই, শরীর ও মানসিকতা আমাকে কত দূর নিয়ে যেতে পারে।’ তিনি বলেন, ‘নিশ্চিতভাবেই প্রত্যেকের পথচলা আলাদা। তবে যত দিন মনে হবে জাতীয় দলকে সাহায্য করতে পারছি এবং সর্বোচ্চ পর্যায়ে পারফর্ম করছি, তত দিন আমি খেলতে চাই। ৪০ বছর বয়স পর্যন্ত খেলব কি না, তা সময়ই বলে দেবে। তবে এই মুহূর্তে প্রতিটি মুহূর্ত উপভোগ করছি।’






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close