শুক্রবার ● ১৩ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ভালুকায় শহীদ মেম্বারের কবর জিয়ারত করলেন বিএনপি নেতা মোর্শেদ আলম      ● মোংলায় ৩০ হাজার টাকায় ১৫ মাসের শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার      ● জামালপুরে পুলিশে নিয়োগে টাকা লেনদেনের আলোচনা, ডিবির হাতে আটক ৩      ● হবিগঞ্জে নুসরাত তাবাসসুমের বাড়িতে বোমা হামলার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ      ● পাবনায় ১০ কোটি টাকা ব্যয়ে আধুনিক কসাইখানা নির্মাণ      ● এবার পাকিস্তানি নায়িকার সঙ্গে প্রেমে মাতবেন শাকিব      ● ইংল্যান্ডের হয়ে আরও দুই বিশ্বকাপ খেলবেন কেইন!      ● ৩৩৪ রানের লক্ষ্য তাড়ায় ৮৯-তেই অলআউট ভারত      ● হঠাৎ এক্সের সঙ্গে দেখা, পরিস্থিতি সামাল দেওয়ার ৫ পরামর্শ      ● হামজাকে নিয়ে ভাবছেন না পাকিস্তানি গোলরক্ষক ইউসুফ      ● খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে নাগরিক স্মরণসভা ২৮ ডিসেম্বর      ● ‘রোকযানা’ গানের শিল্পী শেখ সাহেদ আলী আর নেই      
ভালুকায় শহীদ মেম্বারের কবর জিয়ারত করলেন বিএনপি নেতা মোর্শেদ আলম
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৭:২২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ময়মনসিংহের ভালুকায় প্রয়াত বিএনপি নেতা শহীদুল ইসলাম সরকার ওরফে শহীদ মেম্বারের কবর জিয়ারত করেছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এবং ভালুকা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ও ভারপ্রাপ্ত আহবায়ক আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ আলম।

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলার উথুরা ইউনিয়নের নারাঙ্গি চৌরাস্তা মোড় এলাকায় মরহুমের পারিবারিক কবরস্থানে গিয়ে তিনি কবর জিয়ারত ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

এর আগে তিনি নারাঙ্গি মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে মরহুম শহীদুল ইসলাম সরকারের আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত বিশেষ দোয়ায় অংশ নেন। এ সময় মসজিদে উপস্থিত মুসল্লিদের কাছে দীর্ঘদিনের বিশ্বস্ত রাজনৈতিক সহকর্মী শহীদুল ইসলামের আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের জন্য দোয়া চান মোর্শেদ আলম। 

পরে বিপুলসংখ্যক মুসল্লি ও বিএনপির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মরহুমের পারিবারিক কবরস্থানে গিয়ে কবর জিয়ারত করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করেন।

এ সময় উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সালাহ উদ্দিন আহমেদ, রুহুল আমিন, সিরাজুল ইসলাম ঢালী, তিয়াস মাহমুদ শুভ, যুবদলনেতা রুহুল আমিন, তানভীর আহমেদ শান্ত, শামীম আহমেদ, রাফিউল্লাহ চৌধুরীসহ উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কবরস্থানে বিশেষ মোনাজাত পরিচালনা করেন উলামা দলের নেতা মাওলানা মফিজুর রহমান।

উল্লেখ্য, মরহুম শহীদুল ইসলাম সরকার গত ১০ নভেম্বর সোমবার ভোরে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। পরে নারাঙ্গি উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা নামাজ শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও দুই ছেলেসহ অসংখ্য রাজনৈতিক সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন। শহীদুল ইসলাম উথুরা ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার ও বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close