শুক্রবার ● ১৩ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● হবিগঞ্জে নুসরাত তাবাসসুমের বাড়িতে বোমা হামলার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ      ● পাবনায় ১০ কোটি টাকা ব্যয়ে আধুনিক কসাইখানা নির্মাণ      ● এবার পাকিস্তানি নায়িকার সঙ্গে প্রেমে মাতবেন শাকিব      ● ইংল্যান্ডের হয়ে আরও দুই বিশ্বকাপ খেলবেন কেইন!      ● ৩৩৪ রানের লক্ষ্য তাড়ায় ৮৯-তেই অলআউট ভারত      ● হঠাৎ এক্সের সঙ্গে দেখা, পরিস্থিতি সামাল দেওয়ার ৫ পরামর্শ      ● হামজাকে নিয়ে ভাবছেন না পাকিস্তানি গোলরক্ষক ইউসুফ      ● খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে নাগরিক স্মরণসভা ২৮ ডিসেম্বর      ● ‘রোকযানা’ গানের শিল্পী শেখ সাহেদ আলী আর নেই      ● সবার স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী      ● জ্বালানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বায়োগ্যাস : আমিনুল হক      ● ঢাকায় ককটেলসহ নিষিদ্ধ সংগঠনের ১৫ সদস্য গ্রেপ্তার      
হবিগঞ্জে নুসরাত তাবাসসুমের বাড়িতে বোমা হামলার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৭:০৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর রাজনৈতিক পর্ষদ সদস্য ও যুগ্ম-আহ্বায়ক নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে বোমা হামলা ও অগ্নিসংযোগের প্রতিবাদে হবিগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দলটির জেলা শাখা। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৩টায় শহরের বদিউজ্জামান খান সড়কে আয়োজিত এই কর্মসূচি থেকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করা হয়।

বিক্ষোভ মিছিলটি শহরের বদিউজ্জামান খান সড়ক থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ শেষে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

সমাবেশে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি হবিগঞ্জ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক রায়হান আহমেদ বলেন, "আমাদের জুলাই কন্যা নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিসন্ত্রাস চালিয়েছে পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের পলাতক দোসররা। দীর্ঘ ১৭ বছর এ দেশকে লুটপাট করে জুলাই গণ-অভ্যুত্থানের মুখে তারা দেশ ছেড়ে পালিয়েছে। এখন নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের মধ্য দিয়ে তারা বুঝাতে চায় যে, তাদের কোনো অনুশোচনা নেই এবং তারা শোধরাবে না।"

জনগণের জানমালের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে রায়হান আহমেদ আরও বলেন, "এই অপশক্তি যদি এ দেশে আবার পুনর্গঠিত বা পুনর্বাসিত হয়, তবে জনগণের জানমাল ও দেশের ভূখণ্ডের কোনো নিরাপত্তা থাকবে না। আমরা চাই পতিত এই শক্তি এ দেশে যেন আর কখনো মাথাচাড়া দিয়ে উঠতে না পারে।" এ সময় তিনি ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেন।

জাতীয় নাগরিক পার্টি-এনসিপির কেন্দ্রীয় সংগঠক (উত্তরাঞ্চল) ও হবিগঞ্জ জেলা শাখার প্রধান সমন্বয়কারী নাহিদ উদ্দিন তারেকের নেতৃত্বে কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম-আহ্বায়ক ও লাখাই উপজেলার আহ্বায়ক আব্দুল হাই কামাল এবং বাহুবল উপজেলার আহ্বায়ক তোফায়েল আহমেদ। এছাড়া জেলা ও বিভিন্ন উপজেলা শাখার নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।

উল্লেখ্য, গত ১১ নভেম্বর রাতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ডাংমড়কা এলাকায় এনসিপির কেন্দ্রীয় নেত্রী নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে বোমা হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী বিক্ষোভ পালন করছে দলটি।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close