প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৬:৫৮ পিএম

সংগৃহীত ছবি
আধুনিক প্রযুক্তির মাধ্যমে স্বাস্থ্যসম্মতভাবে মাংস প্রক্রিয়াজাত করে জনগন এর কাছে পৌঁছে দিতে এবং সার্বক্ষণিক চিকিৎসকের তত্বাবধানে মান নিশ্চিতকরনে পাবনায় প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে আধুনিক কশাইখানা নির্মান করা হয়েছে।
যেখানে সর্বসময় নির্দিষ্ট নিয়ম মেনে ও পাবনাবাসীর স্বাস্থ্যগত দিক ও নিরাপদ মাংস সরবরাহ করাই মূল উদ্দেশ্য। ১৩ নভেম্বর শুক্রবার সকাল ১১টায় পাবনা শহরের টার্মিনাল এলাকায় মনসুরাবাদ আবাসিক এলাকার এক নং গেটের পাশে।
প্রাণীসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প(এলডিডিপি) এর বাস্তবায়নে কশাইখানাটি নির্তিত হয় এবং আনুষ্ঠানিক ভাবে কশাইখানাটি পাবনা পৌরসভার নিকট হস্তান্তর করা হয়েছে। হস্তান্তর অনুষ্ঠানে পাবনা পাঁচ আসনের সংসদ সদস্য ও শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পৌরসভার নিকট হস্তান্তর করেন।
এসময় তিনি বলেন জনগনের স্বার্থে দেশ ও দেশের মানুষের কল্যানে আমাদের কাজ করতে হবে। কেননা আমরা যদি স্বাস্থ্যসম্মত খাবার মানুষের দ্বারে পৌছে দেওয়ার অঙ্গীকার করি তবেই প্রকৃত মানুষ হিসেবে আমাদের পরিচয় প্রকাশ পাবে। যাতে মানুষের বিশ্বাস অরজন করার পাশাপাশি মানুষ হয়ে মানুষের পাশে থাকতে পারি।
এসময় পাবনা পৌর প্রশাসক খায়রুল ইসলাম এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য প্রদান করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আবু তালেব প্রামানিক, অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তামারা তাসবিহা, জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আব্দুস সামাদ খান মন্টু, উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নূর মোহাম্মদ মাসুম বগা, সিনিয়র এ্যাডভোকেট মির্জা আজিজুর রহমান, জেলা যুবদলের আহবায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব রেহানুল ইসলাম বুলাল, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাবির হাসান বাচ্চু, পাবনা পৌরসভার নির্বাহী প্রকৌশলী শাহিনুজ্জামান, নির্বাহী কর্মকর্তা দুলাল উদ্দিন, জেলা ভেটেনারি কর্মকর্তা ডাঃ সেলিম হোসেন, পৌরসভার স্যানিটারী পরিদর্শক আসাদ হোসেন, সহকারী প্রকৌশলী সাইফুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক প্রশাসনিক ও নানা শ্রেণী পেশার মানুষ।
আধুনিক কশাইখানা নির্মান এর মূল উদ্দেশ্য হলো যত্রতত্র পশু জবাই এবং তা অস্বাস্থ্যকর পরিবেশে যেন সরবরাহ না করা হয় সেইসাথে পরিবেশের জন্য যেন ক্ষতিকর না হয়। সেই লক্ষে সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনের মাধ্যমে মাংস প্রক্রিয়াজাত করে বাজারজাত করা হবে যাতে করে কেউ স্বাস্থ্য ঝুকির মাঝে না পরে।
কশাইখানাটি নির্মানের ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে ছিলেন স্বাধীন কনস্ট্রাকশন। সার্বিক তত্বাবধানে ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল কাদির।