শুক্রবার ● ১৩ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● আশুগঞ্জে মোটরসাইকেল-ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন      ● মানুষের জীবনের ভিত্তি গড়ে দেয় শিক্ষাপ্রতিষ্ঠান : ড. এম এ কাইয়ুম      ● নলছিটিতে রান্নাঘরের চুলায় মিলল ১৬০ গ্রাম গাঁজা, নারী গ্রেপ্তার      ● চটের বস্তায় শুরু পাঠশালা, মহাপরিচালকের উদ্যোগে এবার নির্মিত হচ্ছে ‘সঞ্জীবন পাঠশালা’      ● ভালুকায় শহীদ মেম্বারের কবর জিয়ারত করলেন বিএনপি নেতা মোর্শেদ আলম      ● মোংলায় ৩০ হাজার টাকায় ১৫ মাসের শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার      ● জামালপুরে পুলিশে নিয়োগে টাকা লেনদেনের আলোচনা, ডিবির হাতে আটক ৩      ● হবিগঞ্জে নুসরাত তাবাসসুমের বাড়িতে বোমা হামলার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ      ● পাবনায় ১০ কোটি টাকা ব্যয়ে আধুনিক কসাইখানা নির্মাণ      ● এবার পাকিস্তানি নায়িকার সঙ্গে প্রেমে মাতবেন শাকিব      ● ইংল্যান্ডের হয়ে আরও দুই বিশ্বকাপ খেলবেন কেইন!      ● ৩৩৪ রানের লক্ষ্য তাড়ায় ৮৯-তেই অলআউট ভারত      
আশুগঞ্জে মোটরসাইকেল-ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
আশুগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৮:০৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে শুরু হয়েছে দ্বিতীয় বার্ষিক মোটরসাইকেল-ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্ট।শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে আশুগঞ্জ রেলওয়ে স্টেডিয়ামে জমকালো আয়োজনে টুর্নামেন্টের শুভ উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়।

আশুগঞ্জ রেলওয়ে স্টেডিয়ামের সকল সদস্যের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ-সভাপতি মো. জাকির হোসেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শাহজাহান সিরাজ।এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন ২নং চরচারতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফাইজুর রহমান। এ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে খেলায় মুখোমুখি হন ফিরোজ কামাল একাডেমি বনাম রায়হান খেলাঘর একাদশ ভৈরব। খেলা শুরু থেকে টানটানো উত্তেজনা ও হাড্ডাহাড্ডি লড়াই চলছিল, শেষ পর্যায়ে ৫-০ গোলে রায়হান খেলাঘর একাদশ ভৈরবকে হারিয়ে বিজয়ের গৌরব  অর্জন করেন ফিরোজ কামাল একাডেমী। এ সময় ফুটবলপ্রেমী হাজারো দর্শকের স্টেডিয়ামে উপস্থিতি ছিল উৎসবমুখর পরিবেশ।আয়োজকরা জানান, যুবসমাজকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং এলাকার ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যেই এ ধরনের ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

এদিকে মোটরসাইকেল ও ফ্রিজের মতো আকর্ষণীয় পুরস্কারকে ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। উদ্বোধনী ম্যাচকে কেন্দ্র করে আশুগঞ্জ রেলওয়ে স্টেডিয়ামে ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। আয়োজকরা আরো জানান আগামীকাল রোজ শনিবার থেকে ধারাবাহিকভাবে উক্ত টুর্নামেন্টের খেলা চলমান থাকবে। এতে অংশ নেবেন বিভিন্ন জেলা উপজেলা থেকে বিভিন্ন দল।

আয়োজকরা টুর্নামেন্টের সফলতা জন্য সকলের সহযোগিতা ও উপস্থিতি কামনা করেছেন।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close