মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● আলমডাঙ্গায় নাশকতার অভিযোগে সাবেক আওয়ামী লীগ নেতাসহ আটক ৭      ● রাজবাড়ীতে এনপিবি নিউজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন      ● কুমিল্লায় ১৯ বছর আগের ডাকাতি মামলায় ৮ জনের কারাদণ্ড      ● পাইকগাছায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ      ● খাগড়াছড়িতে দাঁড়িয়ে থাকা জীপ গাড়িতে দুর্বৃত্তের আগুন      ● ডামুড্যা বাজারে ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থাপনার বেহাল দশা, দুর্গন্ধে অতিষ্ঠ মানুষ      ● পাংশায় গড়াই নদী থেকে অবৈধ বালু উত্তোলন, ৪ জনের কারাদণ্ড      ● গুইমারায় বিএনপির কার্যালয়ে আগুন, আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক      ● পাকিস্তান ক্রিকেটের নতুন দায়িত্বে সাবেক বিসিবি সভাপতি      ● ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে তারেক রহমানের সরকার : ড. এম এ কাইয়ুম      ● আখাউড়ায় মাঠজুড়ে সুগন্ধি কালিজিরা ধানের সমারোহ      ● আখাউড়ায় মাঠজুড়ে সুগন্ধি কালিজিরা ধানের সমারোহ      
আলমডাঙ্গায় নাশকতার অভিযোগে সাবেক আওয়ামী লীগ নেতাসহ আটক ৭
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৬:৪৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় আওয়ামী লীগের অবরোধ কর্মসূচি চলাকালে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির প্রস্তুতির অভিযোগে জেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক ও সাবেক চেয়ারম্যান কাউসার আহমেদ বাবলুসহ সাত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১২টার দিকে আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়া ঈদগা বাজারসংলগ্ন মিনারুলের কাঁচামালের আড়ত থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—হাটবোয়ালিয়া গ্রামের মৃত সুলতান বিশ্বাসের ছেলে জেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক ও সাবেক চেয়ারম্যান কাউসার আহমেদ বাবলু, ভাংবাড়ীয়া গ্রামের মৃত ইকতার মন্ডলের ছেলে রেজাউল করিম, একই গ্রামের আবু উদ্দিনের ছেলে আসমত উল্লাহ মোল্লা সুজন মেম্বার, মৃত ইছাহাক প্রামাণিকের ছেলে আমারত আলী, মোসলেম মোল্লার ছেলে মিনারুল, আততাব আলীর ছেলে লালু এবং ভোগাইল বগাদী গ্রামের মৃত মিয়াউদ্দিন মন্ডলের ছেলে আজিজুল হক।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম জানান, আওয়ামী লীগের অবরোধ কর্মসূচি পালনের সময় ওই স্থানে নেতাকর্মীরা নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে একত্রিত হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে সাতজনকে আটক করা হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।







Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close