মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাত, ১২ ঘণ্টায় অভিযুক্ত গ্রেপ্তার      ● আলমডাঙ্গায় নাশকতার অভিযোগে সাবেক আওয়ামী লীগ নেতাসহ আটক ৭      ● রাজবাড়ীতে এনপিবি নিউজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন      ● কুমিল্লায় ১৯ বছর আগের ডাকাতি মামলায় ৮ জনের কারাদণ্ড      ● পাইকগাছায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ      ● খাগড়াছড়িতে দাঁড়িয়ে থাকা জীপ গাড়িতে দুর্বৃত্তের আগুন      ● ডামুড্যা বাজারে ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থাপনার বেহাল দশা, দুর্গন্ধে অতিষ্ঠ মানুষ      ● পাংশায় গড়াই নদী থেকে অবৈধ বালু উত্তোলন, ৪ জনের কারাদণ্ড      ● গুইমারায় বিএনপির কার্যালয়ে আগুন, আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক      ● পাকিস্তান ক্রিকেটের নতুন দায়িত্বে সাবেক বিসিবি সভাপতি      ● ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে তারেক রহমানের সরকার : ড. এম এ কাইয়ুম      ● আখাউড়ায় মাঠজুড়ে সুগন্ধি কালিজিরা ধানের সমারোহ      
কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাত, ১২ ঘণ্টায় অভিযুক্ত গ্রেপ্তার
জেলা প্রতিনিধি, কুষ্টিয়া
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৬:৪৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কুষ্টিয়া শহরে একটি বাসার সামনে দশম শ্রেণির এক শিক্ষার্থীকে প্রকাশ্যে ছুরিকাঘাতের ঘটনায় ১২ ঘণ্টার মধ্যে অভিযুক্ত কিশোর ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার পর অভিযুক্ত কিশোর পরিবারের সদস্যদের নিয়ে বাড়িতে তালা ঝুলিয়ে আত্মগোপনে চলে যায়। বিষয়টি সামাজিক  যোগাযোগ মাধ্যমে ও বিভিন্ন অনলাইন পত্রিকায় ব্যাপক ভাইরাল হয়। এরপর জেলা জুড়ে পুলিশের বিশেষ অভিযানে শেষ পর্যন্ত ধরা পড়েছে সেই কিশোর।

মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন। তিনি জানান, স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ইমনকে পাটিকাবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ইমন শহরের একটি বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ও পাটিকাবাড়ি এলাকার আব্বাস উদ্দিনের ছেলে। প্রায় ২০ বছর আগে তার পরিবার কুষ্টিয়া শহরের পূর্ব মজমপুর এলাকায় বসবাস শুরু করে। তার বাবা দীর্ঘদিন ধরে সৌদি আরবে থাকেন এবং বড় ভাই আকাশ নেদারল্যান্ডসে অবস্থান করছেন।

আহত জাকিয়া সুলতানা ফরিদপুরের ভাঙ্গা উপজেলার জাকারিয়ার মেয়ে। সে কুষ্টিয়া মিশন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। তার বাবা একটি বেসরকারি ওষুধ কোম্পানিতে চাকরি করার সুবাদে পরিবারটি কুষ্টিয়া শহরের থানা পাড়ায় ভাড়া বাসায় বসবাস করে।

এর আগে সোমবার (৯ নভেম্বর) দুপুর ১টা ১১ মিনিটে শহরের থানাপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। ভুক্তভোগী শিক্ষার্থী স্থানীয় মিশন মাধ্যমে বিদ্যালয়ের দশম শ্রেণিতে পড়ে। নির্বাচনি পরীক্ষা শেষে বাড়ি ফিরে ভবনের নিচে দাঁড়িয়ে কলবেল বাজানোর সময় পেছন থেকে এসে ইমন ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

হামলায় শিক্ষার্থীর শরীরের অন্তত ছয়টি স্থানে গভীর ক্ষত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকদের বরাতে জানা গেছে, বর্তমানে সে আশঙ্কামুক্ত রয়েছে ।

পরিবারের অভিযোগ একই কোচিং সেন্টারে পড়ার  সুবাদে দীর্ঘ দিন ধরে  ইমন জাকিয়াকে দীর্ঘদিন ধরে  বিভিন্নভাবে উত্ত্যক্ত করত। বিষয়টি তার অভিভাবকদের জানানোর পর কিছুদিন আর বিরক্ত করেনি। সোমবার স্কুল ছুটির পর বাড়ির সামনে জাকিয়া গেট খোলার অপেক্ষায় ছিল। এসময় ইমন হত্যার উদ্দেশ্যে ছুরি দিয়ে আঘাত করে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা থানায় মামলা করেছে বলে জানা গেছে।

এদিকে প্রকাশ্যে এমন হামলার ঘটনায় শহরজুড়ে উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযান শুরু করে জেলা পুলিশ। সোমবার সন্ধ্যার পর পৌরসভার পুকুরপাড়, জেলা পরিষদের রবীন্দ্র-লালন উদ্যান পার্কসহ শহরের বিভিন্ন আড্ডাস্থলে অভিযান চালিয়ে এক ঘণ্টার ব্যবধানে ১৫ জনকে আটক করা হয়। এর মধ্যে বেশিরভাগই শিক্ষার্থী ছিলেন। রাত দুইটার পরে  তাদেরকে ছেড়েও দেওয়া হয়। 

এদিকে মঙ্গলবার সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত কিশোর ইমন ও হামলার শিকার ওই শিক্ষার্থীর বিভিন্ন রেস্টুরেন্টের একাধিক ছবি ও ভিডিও ভাইরাল হয়।

মঙ্গলবার (১০ নভেম্বর) কুষ্টিয়া মডেল থানা পুলিশ অভিযুক্তকে আদালতের প্রেরণ করেন। এরপর ওই কিশোরকে সংশোধনাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।







Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close