মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ডামুড্যা বাজারে ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থাপনার বেহাল দশা, দুর্গন্ধে অতিষ্ঠ মানুষ      ● পাংশায় গড়াই নদী থেকে অবৈধ বালু উত্তোলন, ৪ জনের কারাদণ্ড      ● গুইমারায় বিএনপির কার্যালয়ে আগুন, আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক      ● পাকিস্তান ক্রিকেটের নতুন দায়িত্বে সাবেক বিসিবি সভাপতি      ● ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে তারেক রহমানের সরকার : ড. এম এ কাইয়ুম      ● আখাউড়ায় মাঠজুড়ে সুগন্ধি কালিজিরা ধানের সমারোহ      ● আখাউড়ায় মাঠজুড়ে সুগন্ধি কালিজিরা ধানের সমারোহ      ● আশুগঞ্জে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন      ● কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী      ● মাগুরায় মৎস্য অভয়াশ্রম ব্যবস্থাপনা ও নিরাপদ মাছ চাষ বিষয়ে প্রশিক্ষণ      ● ভালুকায় বেকারিতে অভিযান, মালিককে এক লাখ টাকা জরিমানা      ● মোংলায় পশুর নদীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার      
গুইমারায় বিএনপির কার্যালয়ে আগুন, আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৬:১৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের  বড়পিলাক ওয়ার্ড বিএনপির কার্যালয় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে দলীয় অফিসটি। মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬ দিবাগত রাত) রাত সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে।

বিএনপির দলীয় কার্যালয়ে আগুন দেখতে পেয়ে আগুন নেভানোর চেষ্টা করে দলীয় নেতাকর্মী ও এলাকাবাসী। আগুণের তীব্রতায় চেষ্টার পরও সে আগুন নেভানো সম্ভব হয়নি। খবর পেয়ে দ্রুত গুইমারা থানা পুলিশ ও মাটিরাঙ্গা ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে আসে। ফায়ার সার্ভিস আসার আগেই পুড়ে ছাই হয়ে যায় দলীয় কার্যালয়টি।

দলীয় অফিসে আগুন দেওয়ার সংবাদ পেয়ে তাৎক্ষণিক ছুটে আসেন গুইমারা উপজেলা বিএনপির সিনিয়র নেতারা। তারা এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভ মিছিল করে।

বিএনপি নেতাকর্মীদের অভিযোগ  নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিষ্ট আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিএনপি দলীয় কার্যালয়ে আগুন দেয়ার সাথে জড়িত। তারা ১০ নভেম্বর তারিখে ধর্মঘট ডাক দেয়ার অংশ হিসেবে এ ঘটনা ঘটিয়েছে।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী  ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অগ্নিকান্ডের ঘটনার সাথে জড়িত সন্দেহে আওয়ামীলীগ ও ছাত্রলীগের ৬ জনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close