মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● খাগড়াছড়িতে দাঁড়িয়ে থাকা জীপ গাড়িতে দুর্বৃত্তের আগুন      ● ডামুড্যা বাজারে ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থাপনার বেহাল দশা, দুর্গন্ধে অতিষ্ঠ মানুষ      ● পাংশায় গড়াই নদী থেকে অবৈধ বালু উত্তোলন, ৪ জনের কারাদণ্ড      ● গুইমারায় বিএনপির কার্যালয়ে আগুন, আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক      ● পাকিস্তান ক্রিকেটের নতুন দায়িত্বে সাবেক বিসিবি সভাপতি      ● ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে তারেক রহমানের সরকার : ড. এম এ কাইয়ুম      ● আখাউড়ায় মাঠজুড়ে সুগন্ধি কালিজিরা ধানের সমারোহ      ● আখাউড়ায় মাঠজুড়ে সুগন্ধি কালিজিরা ধানের সমারোহ      ● আশুগঞ্জে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন      ● কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী      ● মাগুরায় মৎস্য অভয়াশ্রম ব্যবস্থাপনা ও নিরাপদ মাছ চাষ বিষয়ে প্রশিক্ষণ      ● ভালুকায় বেকারিতে অভিযান, মালিককে এক লাখ টাকা জরিমানা      
পাংশায় গড়াই নদী থেকে অবৈধ বালু উত্তোলন, ৪ জনের কারাদণ্ড
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৬:২১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজবাড়ীর পাংশায় গড়াই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় চার জনকে ভ্রাম্যমাণ আদালতে সাত দিনের কারাদণ্ড ও পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে পাংশা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাদ আহম্মেদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। 

দণ্ডপ্রাপ্ত আসামীরা হলেন- পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়ন পরিষদের সদস্য তামজিদ মেম্বার (৪৫), কালুখালী উপজেলার ছোট-কলকলিয়া এলাকার মো: জোনাব আলীর ছেলে গাড়ি চালক মোঃ আলামিন মোল্লা ,একই উপজেলা পুরান শিকজান এলাকার মো: আকবর আলী মন্ডলের ছেলে গাড়ি চালক মোঃ আসাদুজ্জামান (৪৩) ও পাংশা উপজেলার পূর্ব বাগদুলী এলাকার মোঃ মান্নান মোল্লার ছেলে গাড়ি চালক মোঃ সুমন মোল্লা (২৫)।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, উপজেলার কসবামাজাইল ইউনিয়নের লক্ষীপুর এলাকা হতে অবৈধভাবে বালু উত্তোলনের সংবাদ পাই।পরি অভিযোগ চালিয়ে ৬ টি বালু বাহী ট্রাক ও অবৈধ বালু উত্তোলন চক্রের প্রধান তানজিম মেম্বার কে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতে চার জন কে ৭ দিন করে কারাদণ্ড ও পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সাথে মুচলেকা নিয়ে বালুর গাড়ি ছেড়ে দেওয়া হয়।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close