মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● খাগড়াছড়িতে দাঁড়িয়ে থাকা জীপ গাড়িতে দুর্বৃত্তের আগুন      ● ডামুড্যা বাজারে ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থাপনার বেহাল দশা, দুর্গন্ধে অতিষ্ঠ মানুষ      ● পাংশায় গড়াই নদী থেকে অবৈধ বালু উত্তোলন, ৪ জনের কারাদণ্ড      ● গুইমারায় বিএনপির কার্যালয়ে আগুন, আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক      ● পাকিস্তান ক্রিকেটের নতুন দায়িত্বে সাবেক বিসিবি সভাপতি      ● ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে তারেক রহমানের সরকার : ড. এম এ কাইয়ুম      ● আখাউড়ায় মাঠজুড়ে সুগন্ধি কালিজিরা ধানের সমারোহ      ● আখাউড়ায় মাঠজুড়ে সুগন্ধি কালিজিরা ধানের সমারোহ      ● আশুগঞ্জে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন      ● কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী      ● মাগুরায় মৎস্য অভয়াশ্রম ব্যবস্থাপনা ও নিরাপদ মাছ চাষ বিষয়ে প্রশিক্ষণ      ● ভালুকায় বেকারিতে অভিযান, মালিককে এক লাখ টাকা জরিমানা      
খাগড়াছড়িতে দাঁড়িয়ে থাকা জীপ গাড়িতে দুর্বৃত্তের আগুন
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৬:৩০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

খাগড়াছড়ি শহরের পানখাইয়া পাড়া সড়কে কেএইচসিটি হসপিটালের সামনে দাঁড়ানো একটি জীপ (চাঁদের গাড়ি) গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে গাড়িটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কে বা কারা এ অগ্নিকান্ড ঘটিয়েছে, তা এখনো শনাক্ত করা যায়নি।

মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) দিবাগত রাত আনুমানিক ৩টার পরের দিকে হাসপাতালের সামনে দাঁড়ানো জিপ গাড়িটিতে আগুন দেখতে পান স্থানীয়রা। পরে তারা ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

গাড়ির মালিক মোহাম্মদ শাহীন জানান, রাতের আঁধারে দুর্বৃত্তরা গাড়িতে আগুন দেয়। ভোর সাড়ে ৪টার দিকে ঘটনাস্থলে গিয়ে গাড়িটি আগুনে পুড়ে যাওয়া অবস্থায় দেখতে পানয়। এই গাড়ি চালিয়েই জীবিকা নির্বাহ করতাম। পরিবারের একমাত্র উপার্জনের অবলম্বন ছিল এই জীপটি।

সেটি পুড়ে যাওয়ায় এখন পরিবার নিয়ে কীভাবে চলবেন, তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তিনি। এ ঘটনায় তার প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার মুকুল কুমার নাথ জানান, ভোর সাড়ে ৪টার দিকে অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রæত ঘটনাস্থলে পৌঁছে প্রায় পাঁচ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close