বৃহস্পতিবার ● ৫ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ৫০০ টাকা মুচলেকায় জামিন পেলেন পরীমণি      ● আমাকে সরাতে গেলে ডেমোক্র্যাটরাই ধ্বংস হয়ে যাবে : ট্রাম্প      ● আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে বড় পতন      ● পদোন্নতি পেলেন ৬৭ পুলিশ পরিদর্শক      ● ট্রাম্পের পর মার্কিন প্রেসিডেন্ট হওয়ার আলোচনায় যারা      ● শিশু-কিশোররাই গড়বে আগামীর বাংলাদেশ : প্রধানমন্ত্রী      ● দেওয়ানগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা, মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড      ● নাটোরে সরকারি কার্যক্রম তদারকি ও সমন্বয় সভা অনুষ্ঠিত      ● বরিশালে অবৈধ বালু উত্তোলনের পাইপ জব্দ      ● রাজাপুরে ইয়াবাসহ যুবক আটক, এক বছরের কারাদণ্ড      ● রাজাপুরে নতুন ঘর পেয়ে আবেগাপ্লুত বৃদ্ধা জবেতন বিবি      ● ঝালকাঠিতে ডোপ টেস্টে পজিটিভ, মাদকসেবী গ্রেপ্তার      
৫০০ টাকা মুচলেকায় জামিন পেলেন পরীমণি
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৭:১১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে করা এক মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরীমণি। গ্রেপ্তারি পরোয়ানা জারির এক দিন পর বৃহস্পতিবার (৫ নভেম্বর) তার জামিন মঞ্জুর করেন আদালত।

জানা যায়, আজ সকাল ১১টা ৪০ মিনিটে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে রাখা একটি সাদা ব্যক্তিগত গাড়ি থেকে নামেন পরীমণি। এদিন বেলা ১১টা ৫৫ মিনিটে আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেন তিনি। পাশাপাশি জামিনের আবেদনও জানান তিনি। 

পরে শুনানি শেষে ৫০০ টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান।

পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘গতকাল পরীমণির বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আমরা আজ আত্মসমর্পণ করে জামিনের আবেদন করি। শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করে আদেশ দেন।’

এর আগে, গতকাল মামলাটির সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। তবে আদালতে উপস্থিত হতে পারেননি পরীমণি। পরে তার পক্ষে সময় চেয়ে আবেদন করা হলেও তা নামঞ্জুর করে জামিন বাতিল এবং গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন আদালত।

এদিন আদালতে অনুপস্থিত থাকার কারণ সম্পর্কে নীলাঞ্জনা রিফাত বলেছিলেন, অ্যালার্জিজনিত সমস্যায় অসুস্থ থাকায় তার মক্কেল আদালতে আসতে পারেননি। এ জন্য পরবর্তী শুনানির দিন ধার্য করার আবেদন করা হয়েছিল।

আদালত সূত্রে জানা যায়, গতকাল মামলার বাদী আদালতে উপস্থিত হয়ে পরীমণিসহ তিন আসামির জামিন বাতিলের আবেদন করেন। জামিন বাতিলের আবেদন শুনানির সময় আসামিপক্ষের কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। শুনানি শেষে আদালত পরীমনির জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close