বুধবার ● ৪ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ৮০০ কোটি পেরিয়ে ইতিহাস গড়লেন রজনীকান্ত      ● শচীনের রেকর্ড ভেঙে কোহলির নতুন বিশ্বরেকর্ড      ● আমেরিকানরা ‘স্পষ্ট বার্তা’ দিয়েছে : বারাক ওবামা      ● ফ্লোরিডায় প্রথম কৃষ্ণাঙ্গ গভর্নর রিপাবলিকান বায়রন ডোনাল্ডস      ● এক বছরে দুই ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, পদত্যাগের ঘোষণা স্পেনের মন্ত্রীর      ● ‘আমরা ট্রাম্পকে হত্যা করব’, তেহরানে বিশাল বিলবোর্ডে ইরানের হুমকি      ● পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা      ● হাম ও ডেঙ্গুতে আরও ১২ জনের মৃত্যু      ● যৌতুকের দাবিতে গৃহবধূর হাত-পায়ের রগ কেটে নির্যাতন, প্রধান আসামি গ্রেপ্তার      ● বান্দরবানে নদীপথে বাঁশ পাচার, আটক ১      ● সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা ১৮টি রিসোর্ট পরিদর্শনে পরিবেশ প্রতিমন্ত্রী      ● যশোরে ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল কাভার্ডভ্যান, চালক নিহত      
৮০০ কোটি পেরিয়ে ইতিহাস গড়লেন রজনীকান্ত
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৭:০৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

তামিল সিনেমা আর রজনীকান্ত—দুটোই যেন সমার্থক। বলতে গেলে উপমহাদেশে তামিল সিনেমার পরিচিতি তার মাধ্যমেই ঘটেছে। সেই যৌবন থেকে এখন জীবনের ৭৫-এ এসেও দাপিয়ে বেড়াচ্ছেন সিনেমার পর্দা ও বক্স অফিস। সম্প্রতি মুক্তি পেয়েছে রজনীকান্তের নতুন সিনেমা ‘জেলার ২’। এই সিনেমা দিয়ে রীতিমতো ইতিহাস গড়েছেন এ অভিনেতা। তামিল ইন্ডাস্ট্রির ইতিহাসে প্রথম সিনেমা হিসেবে এটি ৮০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ল। তাও মাত্র ১৮ দিনে!

ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, ১৫ অক্টোবর বিশ্বব্যাপী মুক্তি পায় ‘জেলার ২’। ১৮ দিনে এর আয় দাঁড়িয়েছে ৮০৭ কোটি ২৫ লাখ রুপি। শুধু বিশ্বব্যাপী আয়েই নয়, ভারতের আয়েও রেকর্ড গড়েছে এটি। ভারতের বক্স অফিসে সর্বকালের সর্বোচ্চ আয়ের তামিল সিনেমা এখন ‘জেলার ২’। দেশটির প্রেক্ষাগৃহে সিনেমাটির সংগ্রহ ৫৩৩ কোটি ৭৫ লাখ রুপিরও বেশি। বাকিটা এসেছে আন্তর্জাতিক বাজার থেকে। এর মধ্যে শুধু তামিল সংস্করণ থেকেই আয় হয়েছে ৩১৬ কোটি রুপি।

‘জেলার ২’-এর আগে ভারতে সর্বোচ্চ আয়ের তামিল সিনেমা ছিল রজনীকান্তেরই ‘২.০’। সেটি আয় করেছিল ৫১৯ কোটি রুপি। নেলসন দিলীপকুমারের সুপারহিট সিনেমা ‘জেলার’ (২০২৩)-এর সিক্যুয়েল এটি। এতে রজনীকান্তের সঙ্গে রয়েছেন এস. জে. সুরিয়া, মিঠুন চক্রবর্তী, রাম্য কৃষ্ণান, বিদ্যা বালান প্রমুখ। অতিথি চরিত্রে চমক দেখিয়েছেন মোহনলাল, শিব রাজকুমার, হৃতিক রোশন, জ্যাকি শ্রফ, বিজয় সেথুপতির মতো তারকারা।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close