বুধবার ● ৪ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা      ● হাম ও ডেঙ্গুতে আরও ১২ জনের মৃত্যু      ● যৌতুকের দাবিতে গৃহবধূর হাত-পায়ের রগ কেটে নির্যাতন, প্রধান আসামি গ্রেপ্তার      ● বান্দরবানে নদীপথে বাঁশ পাচার, আটক ১      ● সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা ১৮টি রিসোর্ট পরিদর্শনে পরিবেশ প্রতিমন্ত্রী      ● যশোরে ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল কাভার্ডভ্যান, চালক নিহত      ● যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ২      ● পোরশায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা      ● ত্রিশালে ৬ শিক্ষকের কলেজে ৫ পরীক্ষার্থী, পাস করেনি কেউ      ● নাসিরনগরে গৃহবধূ হত্যা, ৮ মাসেও বিচার না পেয়ে মানববন্ধন      ● ভ্যাকসিন উৎপাদনে আমদানিনির্ভরতা কমিয়ে সক্ষমতা অর্জন করতে হবে — প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু       ● ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার      
পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৬:৪০ পিএম আপডেট: ০৪.১১.২০২৬ ৬:৪১ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ব্যবসায়ী নাসির ইউ আহমেদের করা মামলায় হাজিরা না দেয়ায় চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। বুধবার (৪ নভেম্বর) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রাহমান এ আদেশ দেন।

এর আগে ২০২২ সালের ৬ জুলাই আদালতে নাসির উদ্দিন এ মামলা করেন। মামলায় পরীমণি ছাড়াও তার দুই সহযোগী ফাতেমা তুজ জান্নাত বনি ও জুনায়েদ বোগদাদী জিমিকে আসামি করা হয়েছে।

মামলাটিতে ২০২৫ সালের ২৬ জানুয়ারি অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। ওইদিন পরীমণি আদালতে হাজির না থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এরপর পরীমণি জামিন নেন।

মামলার এজাহারে বলা হয়, পরীমণি ও তার সহযোগীরা মাদকসেবী। ২০২১ সালের ৮ জুন রাত ১২টার পর আসামিরা সাভারের বোট ক্লাবে ঢুকে মদপান করেন। এরপর নাসির উদ্দিনকে আকৃষ্ট করাসহ মদের বোতল বিনামূল্যে নিয়ে যেতে চান। কিন্তু না দিতে চাইলে ক্লাব ভাঙচুর করেন পরীমণি। এরপর রাত সোয়া ১টার দিকে বাদী নাসির ক্লাব ত্যাগ করার সময় পরীমণি উদ্দেশ্যমূলকভাবে তাকে ডাক দেন। একপর্যায়ে পরীমণি অশ্লীল অঙ্গভঙ্গির মাধ্যমে নাসির উদ্দিনকে আকৃষ্ট করার চেষ্টা করেন এবং একটি ব্লু লেবেল মদের বোতল বিনামূল্যে পার্সেল দেওয়ার জন্য চাপ দেন।

বাদী এতে রাজি না হওয়ায় পরীমণি গালমন্দ করেন। তাদের মধ্যে বাদানুবাদের একপর্যায়ে পরীমণি বাদীর দিকে একটি সারভিং গ্লাস ছুড়ে মারেন এবং হাতে থাকা মোবাইল ফোনটিও ছুড়ে মারেন। এতে নাসির উদ্দিন মাথায় এবং বুকে আঘাতপ্রাপ্ত হন।

উল্লেখ্য, ২০২১ সালের ১৪ জুন ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগে নাসির উদ্দিন মাহমুদ ও তার বন্ধু অমির নাম উল্লেখ করে পরী মণি ঢাকার সাভার থানায় মামলা করেন। পরী মণির বিরুদ্ধেও মাদক মামলা হয়।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close