প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৭:০৩ পিএম

সংগৃহীত ছবি
ইরানের সঙ্গে চলমান সংঘাতের অবসান এবং মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনের সম্ভাবনা নিয়ে অনিশ্চয়তার মধ্যেই আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন হয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের সম্ভাব্য পরাজয়ের প্রভাব নিয়েও সংশয়ে রয়েছেন বাজারসংশ্লিষ্টরা। এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি নিউজ।
বৃহস্পতিবার (৪ অক্টোবর) এশিয়ার বাজারে আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ০.৯ শতাংশ কমে প্রতি ব্যারেল ৯৩ ডলার ৭৪ সেন্টে দাঁড়িয়েছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে প্রায় ১.৫ শতাংশ। এতে প্রতি ব্যারেলের দাম নেমে এসেছে ৮৬ ডলার ৮৩ সেন্টে।
এর আগের দিন বুধবার একদিনেই আন্তর্জাতিক বাজারে তেলের দাম ৮ শতাংশের বেশি কমে যায়। এদিকে, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স মন্তব্য করেন, জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে সৃষ্ট জনদুর্ভোগ নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের অন্যতম কারণ হয়েছে।
বাজারসংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, টানা দরপতনের ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম গত দুই মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে।
তবে ইরানকে ঘিরে চলমান ভূরাজনৈতিক উত্তেজনা, সংঘাতের ভবিষ্যৎ এবং যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা কাটেনি। ফলে আগামী দিনগুলোতে আন্তর্জাতিক জ্বালানি তেলের বাজার কোন দিকে যাবে, তা নিয়ে উদ্বেগ ও সংশয় রয়ে গেছে।