বৃহস্পতিবার ● ৫ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● বরিশালে অবৈধ বালু উত্তোলনের পাইপ জব্দ      ● রাজাপুরে ইয়াবাসহ যুবক আটক, এক বছরের কারাদণ্ড      ● রাজাপুরে নতুন ঘর পেয়ে আবেগাপ্লুত বৃদ্ধা জবেতন বিবি      ● ঝালকাঠিতে ডোপ টেস্টে পজিটিভ, মাদকসেবী গ্রেপ্তার      ● কিশোরগঞ্জে নকল ভূষি উৎপাদন, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা      ● গাইবান্ধার সুন্দরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের প্রস্তুতি সভা      ● ঝালকাঠিতে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন      ● পাবনায় এপেক্স ক্লাবের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত      ● মোংলা বন্দরে কাঠবাদাম গাছের চারা রোপণ করলেন প্রধানমন্ত্রী      ● মেঘনায় নতুন কুড়ি স্পোর্টসের প্রতিযোগিতা উদ্বোধন      ● মানিকগঞ্জে হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড, ১৫ জনের কারাদণ্ড      ● সিংড়ায় সার ডিলারদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত      
বরিশালে অবৈধ বালু উত্তোলনের পাইপ জব্দ
বরিশাল প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৬:৪১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বরিশাল নগরীতে দরপত্র বাতিল হওয়ার পরও ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন ও পাইপ ফেলে রাখার অভিযোগে উচ্ছেদ অভিযান চালিয়েছে সিটি কর্পোরেশন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে নগরীর ২২ নম্বর ওয়ার্ডের মদিনা মসজিদ সংলগ্ন তালুকদার বাড়ির মোড় এবং জিয়া সড়ক বাংলালিংক টাওয়ার এলাকায় এ অভিযান পরিচালনা করে সিটি কর্পোরেশনের উচ্ছেদ শাখা।

স্থানীয়দের অভিযোগ, দরপত্র বাতিলের আদেশ থাকার পরও একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে ওই এলাকায় ড্রেজারের পাইপ ফেলে রেখে অবৈধভাবে বালু উত্তোলনের চেষ্টা চালিয়ে আসছিল। এতে এলাকার রাস্তা-ঘাট, ড্রেনেজ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছিল। স্থানীয় বাসিন্দারা বিষয়টি বারবার কর্তৃপক্ষকে জানিয়ে আসছিলেন।

অভিযোগ পেয়ে উচ্ছেদ শাখা প্রধান মো. লকিতুল্লাহ্ সিকদারের নেতৃত্বে শাখার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ঘটনাস্থলে উপস্থিত হন। অভিযানকালে অবৈধভাবে স্থাপিত ড্রেজারের পাইপগুলো জব্দ ও অপসারণ করে নিয়ে আসা হয়। এ সময় এলাকায় উৎসুক জনতার ভিড় জমে যায়। স্থানীয়রা কর্তৃপক্ষের এই উদ্যোগকে সাধুবাদ জানান।

অভিযান শেষে উচ্ছেদ শাখা প্রধান মো. লকিতুল্লাহ্ সিকদার জানান, পরিবেশ রক্ষায় দরপত্র বাতিলের আদেশ অমান্য করে ড্রেজারের পাইপ ফেলে রাখা বা বালু উত্তোলনের কোনো সুযোগ নেই। যারা সরকারি নির্দেশনা অমান্য করে পরিবেশ ধ্বংস করবে, তাদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, নগরীকে পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব ও বাসযোগ্য রাখতে প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীনের নির্দেশে আমরা নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছি। কোনো প্রভাবশালী মহলকে ছাড় দেওয়া হবে না।

এলাকাবাসীর দাবি, শুধু পাইপ জব্দ করলেই হবে না, এর পেছনে জড়িত প্রভাবশালীদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নিতে হবে, যাতে ভবিষ্যতে আর কেউ এ ধরনের অবৈধ কাজ করার সাহস না পায়।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close