বৃহস্পতিবার ● ৫ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ঝালকাঠিতে ডোপ টেস্টে পজিটিভ, মাদকসেবী গ্রেপ্তার      ● কিশোরগঞ্জে নকল ভূষি উৎপাদন, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা      ● গাইবান্ধার সুন্দরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের প্রস্তুতি সভা      ● ঝালকাঠিতে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন      ● পাবনায় এপেক্স ক্লাবের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত      ● মোংলা বন্দরে কাঠবাদাম গাছের চারা রোপণ করলেন প্রধানমন্ত্রী      ● মেঘনায় নতুন কুড়ি স্পোর্টসের প্রতিযোগিতা উদ্বোধন      ● মানিকগঞ্জে হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড, ১৫ জনের কারাদণ্ড      ● সিংড়ায় সার ডিলারদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত      ● পঞ্চগড়ে চাতাল শ্রমিক শহীদ বাঁচতে চায়       ● পূর্বাচলে কানাডিয়ান স্কুলের স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন      ● মির্জাগঞ্জে নিখোঁজের দুই দিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার      
ঝালকাঠিতে ডোপ টেস্টে পজিটিভ, মাদকসেবী গ্রেপ্তার
​ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৬:২৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঝালকাঠির নলছিটি উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে নেশাজাতীয়দ্রব্য সেবনরত অবস্থায় মো. আপন রহমান সজীব (২৭) নামের এক মাদকসেবীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। পরে ডোপ টেস্টে তাঁর শরীরে অবৈধ ক্যানাবিনয়েডস (Cannabinoids) এর উপস্থিতি পজেটিভ শনাক্ত হওয়ায় তাঁর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

​বুধবার (৫ নভেম্বর) সকাল ৬টা ৫ মিনিটে নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের বহরামপুর এলাকার মো. আলতাফ হোসেন হাওলাদারের দোকানের পূর্ব পাশের ইটের রাস্তা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

​গ্রেফতারকৃত মো. আপন রহমান সজীব নলছিটি উপজেলার ভৈরবপাশা এলাকার মৃত শামসুল হক ও মনজুরা বেগম দম্পতির ছেলে।

​পুলিশ সূত্রে জানা যায়, জেলা গোয়েন্দা শাখা, ঝালকাঠির একটি টিম এসআই (নিঃ) মো. মোস্তফা কামালের নেতৃত্বে গত ৪ নভেম্বরের একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৪০) মূলে মাদক উদ্ধার অভিযান পরিচালনা করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে বহরামপুর এলাকায় অভিযান চালিয়ে সজীবকে নেশাজাতীয় দ্রব্য সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে তাঁর ডোপ টেস্ট করা হলে রিপোর্ট পজেটিভ আসে।

​এ ঘটনায় ডেমোক্র্যাটিক বা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় এসআই (নিঃ) মো. মোস্তফা কামাল বাদী হয়ে নলছিটি থানায় একটি নিয়মিত এজাহার দায়ের করেছেন।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close