বুধবার ● ৪ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● নিজের সাক্ষাৎকার এড়িয়ে চলেন শবনম ফারিয়া      ● এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা      ● ঠাকুরগাঁওয়ে ১২০০ স্কাউট নিয়ে শুরু হলো ৩য় আঞ্চলিক কাব ক্যাম্পুরি      ● ইরানে হামলা হলে জবাব হবে আরও ভয়াবহ : মোজতবা খামেনি      ● ফ্যাটি লিভার থেকে মুক্তি পেতে খাদ্যতালিকায় রাখবেন যে আট খাবার      ● ঝিকরগাছায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ শুরু      ● নিজের আকিকা নিজে করতে পারবে?      ● প্রতিপক্ষের দিকে তেড়ে গিয়ে নিষিদ্ধ হলেন বিজয়      ● আসছে ৬ শৈত্যপ্রবাহ, হতে পারে দুটি ঘূর্ণিঝড়      ● ৪ ডিসেম্বর হচ্ছে না মেডিকেল ভর্তি পরীক্ষা      ● মুরাদনগরে ইলিশবোঝাই পিকআপ ডাকাতি, ডাকাত সর্দার গ্রেপ্তার      ● বেগমগঞ্জে সরকারি খাস জমি উদ্ধার, উচ্ছেদ ১১টি দোকান      
নিজের সাক্ষাৎকার এড়িয়ে চলেন শবনম ফারিয়া
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৮:৫০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ছোটপর্দার পরিচিত মুখ শবনম ফারিয়া। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও সরব উপস্থিতি রয়েছে তার। বিভিন্ন সময় ব্যক্তিগত অনুভূতি ও অভিজ্ঞতা ভক্তদের সঙ্গে ভাগ করে নেন এই অভিনেত্রী। এবার নিজের সাক্ষাৎকার নিয়ে এক অদ্ভুত অস্বস্তির কথা জানালেন তিনি। 

এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের সাক্ষাৎকার চোখে পড়লে সেটি লুকিয়ে রাখেন বলেও জানিয়েছেন। সম্প্রতি নিজের ফেসবুক পোস্টে শবনম ফারিয়া লেখেন, ‘বিভিন্ন পেজ থেকে আমার নিজের ইন্টারভিউ আমার হোম পেইজে আসলে এতো ক্রিঞ্জ লাগে! নট ইন্টারেস্টেড দিয়ে হাইড করে দেই!’

পোস্টে নিজের এমন অনুভূতির কারণও ব্যাখ্যা করেছেন অভিনেত্রী। তার ভাষ্য, ‘আমারই এমন লাগে, অন্যদের জানি কেমন লাগে। বিশ্বাস করেন এজন্য আমি কোন পডকাস্টে যাই না, একবার গেলে ৩ মাস এই এক জিনিসই দেখা লাগে।’

এদিকে অভিনেত্রীর এমন পোস্টের পর মন্তব্যের ঘরে ভক্তদের ভিন্ন অভিজ্ঞতার কথা উঠে এসেছে। নিজের সাক্ষাৎকার দেখতে তার ভালো না লাগলেও অনেকের কাছেই শবনম ফারিয়ার কথা শুনতে ভালো লাগে। এক নেটিজেন মন্তব্য করেছেন, ‘কি বলেন আমার তো আপনার কথা শুনতে ভালোই লাগে।’ আরেকজন লিখেছেন, ‘আপনার কথাগুলো সুন্দর ভালো লাগে।’

প্রসঙ্গত, ফারিয়া টেলিভিশন বিজ্ঞাপনে কাজের মাধ্যমে মিডিয়া জগতে প্রবেশ করেন। এরপর ২০১৩ সালে তিনি ‘অল টাইম দৌড়ের উপর’ নাটকে অভিনয়ের মাধ্যমে আত্মপ্রকাশ করেন। ২০১৮ সালে দেবী চলচ্চিত্র দিয়ে তার চলচ্চিত্রে অভিষেক ঘটে, যে কাজের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে বাচসাস পুরস্কার এবং শ্রেষ্ঠ নবীন অভিনয়শিল্পী বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কার অর্জন করেন।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close