প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৭:০৭ পিএম

সংগৃহীত ছবি
বিপাশা হায়াতের মূল পরিচয়- অভিনয়শিল্পী। তবে চিত্রশিল্পী হিসেবেও পরিচিতি রয়েছে তার। তবে এই দুই পরিচয়ের বাইরে তিনি আরও একটি পরিচয়ে পরিচিত হতে যাচ্ছেন। সিনেমা নির্মাণ করবেন তিনি। যদিও নির্মাণের বিষয়টি এখনও পরিকল্পনা পর্যায়েই রয়েছে।
তবে কী ধরনের সিনেমা তিনি নির্মাণ করতে চান, তা জানিয়েছেন সম্প্রতি। মুক্তিযুদ্ধের সিনেমা নির্মাণ করতে চান বিপাশা। তিনি জানান, বর্তমানে সিনেমাটির চিত্রনাট্য তৈরির কাজ চলছে। আর কাজটি তিনি করবেন দায়বদ্ধতা থেকে। বিপাশা বলেন, ‘গল্পটা বাঁচিয়ে রাখতে চাই। অনুভূতি বাঁচিয়ে রাখতে চাই।
তাই সিনেমাটি বানাব। চলচ্চিত্র নির্মাতা হওয়ার জন্য না।’ তিনি আরও বলেন, ‘আমি মুক্তিযোদ্ধার সন্তান। আমার জন্ম ১৯৭১ সালে। আমি বাংলাদেশের মানুষ। আমি যেখানেই থাকি না কেন, দেশে ফিরে আসতে পারি। দেশের জন্য কাজ করতে পারি।’