মঙ্গলবার ● ৩ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● প্রথমবার পর্তুগাল অনূর্ধ্ব-১৭ দলে ডাক পেলেন রোনালদো জুনিয়র      ● গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল স্প্যানিশ ফুটবলারের      ● কালুখালীতে নতুন কুঁড়ি স্পোর্টস ও ৭ নভেম্বর উদ্‌যাপনে প্রস্তুতি সভা      ● হবিগঞ্জে বসতবাড়ি থেকে ১৩৭ সাপ ও ডিম উদ্ধার      ● শিবগঞ্জে বালুর ভেতর থেকে জীবিত নবজাতক উদ্ধার      ● সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র-গোলাবারুদসহ ৫ জেলে উদ্ধার      ● পাবনায় ছাত্রীনিবাস থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার      ● স্বামী-স্ত্রী পরস্পরের যে ৫ বিষয় অনুকরণ করেন      ● নিজের পরিবারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ব্রিটনির      ● ‎কুলাউড়ায় প্রাইভেট কারের ধাক্কায় কলেজছাত্র নিহত      ● ঠাকুরগাঁওয়ে কলেজ ছাত্রীর আত্নহত্যা      ● হরমুজ প্রণালিতে ৩ তেলবাহী জাহাজে বিস্ফোরণ      
প্রথমবার পর্তুগাল অনূর্ধ্ব-১৭ দলে ডাক পেলেন রোনালদো জুনিয়র
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ৮:২১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদোর পথ অনুসরণ করে আন্তর্জাতিক ফুটবলের দিকে আরও এক ধাপ এগিয়ে গেলেন তার বড় ছেলে ক্রিশ্চিয়ানো রোনালদো জুনিয়র। এবার প্রথমবারের মতো পর্তুগাল অনূর্ধ্ব-১৭ জাতীয় দলে ডাক পেয়েছেন ১৬ বছর বয়সি এই ফুটবলার। আগামী নভেম্বরে অনুষ্ঠেয় ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইপর্ব সামনে রেখে কোচ ফিলিপে রামোস ঘোষিত ২৩ সদস্যের স্কোয়াডে জায়গা হয়েছে তার।

‘ক্রিস্তিয়ানিনহো’ নামে পরিচিত রোনালদো-পুত্র বর্তমানে সৌদি আরবের ক্লাব আল-নাসরের যুব দলে খেলছেন। চলতি মৌসুমে ক্লাবটির হয়ে সাত ম্যাচে তিনটি গোল করেছেন তিনি। পর্তুগিজ সংবাদমাধ্যম জিরো জিরোর বরাতে এ তথ্য জানিয়েছে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলো।

বয়সভিত্তিক দলগুলোতে ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদেই এবার অনূর্ধ্ব-১৭ দলে সুযোগ পেয়েছেন ক্রিশ্চিয়ানো জুনিয়র। ২০২৫ সালের মে মাসে পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলের হয়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় তার। এরপর বিভিন্ন বয়সভিত্তিক দলে মোট ১৩ ম্যাচ খেলে পাঁচটি গোল করেছেন এই ফরোয়ার্ড।

অনূর্ধ্ব-১৫ দলের হয়ে চার ম্যাচে দুটি গোল করার পর অনূর্ধ্ব-১৬ দলেও সুযোগ পান তিনি। সেখানেও নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন। ওই দলের হয়ে নয় ম্যাচে তিনটি গোল করেন রোনালদো-পুত্র। এবার অনূর্ধ্ব-১৭ দলে জায়গা করে নিয়ে আন্তর্জাতিক ফুটবলে আরও এক ধাপ এগিয়ে গেলেন তিনি।

পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী বাবা ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে তার তুলনা হওয়াটা স্বাভাবিক। তবে বয়সভিত্তিক ফুটবলে নিজের পারফরম্যান্সের মাধ্যমে আলাদা পরিচিতি গড়ে তোলার সুযোগ পাচ্ছেন এই ফুটবলার।

আল-নাসরের যুব দল থেকে পর্তুগালের বয়সভিত্তিক জাতীয় দলে ক্রিশ্চিয়ানো জুনিয়রের এই অগ্রযাত্রায় নজর রাখছেন ফুটবলপ্রেমীরা। ভবিষ্যতে প্রতিযোগিতামূলক ফুটবলে বাবা-ছেলেকে একই ম্যাচে খেলতে দেখা যাবে কি না, তা নিয়েও আগ্রহ রয়েছে সমর্থকদের।

এদিকে আগামী শুক্রবার পর্তুগালের সিনিয়র জাতীয় দলের নতুন স্কোয়াড ঘোষণা করার কথা। সেই দলে আল-নাসরের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো থাকছেন কি না, সেটিও সেদিন জানা যাবে।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close