বুধবার ● ৪ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● প্রতিপক্ষের দিকে তেড়ে গিয়ে নিষিদ্ধ হলেন বিজয়      ● আসছে ৬ শৈত্যপ্রবাহ, হতে পারে দুটি ঘূর্ণিঝড়      ● ৪ ডিসেম্বর হচ্ছে না মেডিকেল ভর্তি পরীক্ষা      ● মুরাদনগরে ইলিশবোঝাই পিকআপ ডাকাতি, ডাকাত সর্দার গ্রেপ্তার      ● বেগমগঞ্জে সরকারি খাস জমি উদ্ধার, উচ্ছেদ ১১টি দোকান      ● অজ্ঞাত নবজাতককে রাজশাহীর ছোটমনি নিবাসে হস্তান্তর      ● ফেনীতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৩৬ পরিবার পেল ১ কোটি ৬৬ লাখ টাকা      ● এই আন্দোলন শ্রমিকদের আন্দোলন নয় : স্বরাষ্ট্রমন্ত্রী       ● বৃহস্পতিবার খুলনা যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● ২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় ৫৪৭ জন গ্রেপ্তার      ● ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ২ হাজারের বেশি মামলা      ● নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে : বিসিবির আইনজীবী      
প্রতিপক্ষের দিকে তেড়ে গিয়ে নিষিদ্ধ হলেন বিজয়
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৮:১২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) পঞ্চম রাউন্ডের খেলা শেষ হয়েছে গতকাল (মঙ্গলবার)। যেখানে খুলনা বনাম ময়মনসিংহ ম্যাচে একাধিক ক্রিকেটারের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ উঠেছিল। তাদের মধ্যে প্রতিপক্ষ খেলোয়াড়ের দিকে ব্যাট নিয়ে তেড়ে যাওয়ায় এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন খুলনার ওপেনার এনামুল হক বিজয়।

ম্যাচের শেষ দিনে ময়মনসিংহ বিভাগের ক্রিকেটার মাহফিজুল ইসলাম রবিনের দিকে ব্যাট উঁচিয়ে তেড়ে যান বিজয়। যা আচরণবিধির ২.১.৩ ধারার আওতাভুক্ত। এই ধারায় ক্রিকেটের চেতনার পরিপন্থী আচরণ এবং খেলায় অসম্মানজনক পরিস্থিতি তৈরির বিষয়গুলো বিবেচনায় নেওয়া হয়।

অপরাধের গুরুত্ব ও পরিস্থিতি অনুযায়ী সংশ্লিষ্ট ক্রিকেটারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে ম্যাচ অফিসিয়ালরা। গতকাল শুনানির পর ৪ ডিমেরিট পয়েন্ট যুক্ত হয় বিজয়ের নামের পাশে। ক্রিকেটীয় আইন অনুযায়ী এনসিএলের পরবর্তী রাউন্ডে খেলতে পারবেন না তিনি। 

এদিকে, রবিনেরও ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। একই ম্যাচে ভিন্ন ঘটনার জন্য খুলনার অধিনায়ক মোহাম্মদ মিঠুনসহ আরও ২ ক্রিকেটারের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ করেছিলেন ম্যাচ রেফারি সৈয়দ আদিল আহমেদ। 

ইনিংসের দ্বিতীয় ওভারে ৩ বল করার পর আসাদউল্লাহ হিল গালিব উঠে যান। স্লিপে দাঁড়িয়ে স্ট্রাইক প্রান্তে থাকা খুলনার আরেক ওপেনার আজিজুল হাকিমকে স্লেজিং (উত্যক্ত) করতে থাকেন রবিন। তবে সেটা পছন্দ হয়নি অন্য প্রান্তে থাকা বিজয়ের। 

একপর্যায়ে মেজাজ হারান বিজয়, তেড়ে যান রবিনের দিকে। পরে ময়মনসিংহের অন্য ফিল্ডাররা এসে থামালে শান্ত হন বিজয়। খানিক পর আবার তেড়ে যান রবিনের দিকে। এভাবে বেশ কয়েকবার ছুটে যান পরস্পর। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রে জানা গেছে, ওই সময় ফিল্ডারকে উদ্দেশ্য করে অশালীন ভাষাও ব্যবহার করেন বিজয়। 

এই ঘটনায় ম্যাচ অফিশিয়ালরা লেভেল-টু চার্জ আনেন তার বিরুদ্ধে। গতকাল শুনানির পর এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন বিজয়। রবিনের জরিমানা হয়েছে ম্যাচ ফির ১০ শতাংশ। অর্থাৎ ১৫ হাজার টাকা। ম্যাচটিতে ময়মনসিংহের বিপক্ষে ৮ উইকেটের জয় পায় খুলনা।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close