বৃহস্পতিবার ● ৫ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● শুরুতেই জোড়া আঘাত, তাসকিন-হাসানের দারুণ বোলিং      ● আইজেনকটকে প্রধানমন্ত্রী করার প্রস্তাব বিরোধীদের      ● আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা      ● এক দিনের সফরে মোংলায় প্রধানমন্ত্রী      ● আসছে বছরে সুখবর: দুই ঈদে ১১ দিন ছুটি      ● ভারতে বিনামূল্যে এলপিজি সিলিন্ডার দেওয়ার ঘোষণা      ● নিজের সাক্ষাৎকার এড়িয়ে চলেন শবনম ফারিয়া      ● এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা      ● ঠাকুরগাঁওয়ে ১২০০ স্কাউট নিয়ে শুরু হলো ৩য় আঞ্চলিক কাব ক্যাম্পুরি      ● ইরানে হামলা হলে জবাব হবে আরও ভয়াবহ : মোজতবা খামেনি      ● ফ্যাটি লিভার থেকে মুক্তি পেতে খাদ্যতালিকায় রাখবেন যে আট খাবার      ● ঝিকরগাছায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ শুরু      
শুরুতেই জোড়া আঘাত, তাসকিন-হাসানের দারুণ বোলিং
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ১০:৫৫ AM

সিরিজ বাঁচানোর লড়াইয়ে সিলেটে দ্বিতীয় ও শেষ টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরুতেই জোড়া আঘাত হেনেছে বাংলাদেশ। টস হেরে ফিল্ডিংয়ে নেমে তাসকিন আহমেদ ও হাসান মাহমুদের দুর্দান্ত ইনসুইংয়ে ব্রেন্ডন কিং ও কাভেম হজের উইকেট তুলে নেয় স্বাগতিকরা। দলীয় ১৪ রানেই ২ উইকেট হারিয়ে চাপে পড়ে ক্যারিবীয়রা।

পঞ্চম ওভারে তাসকিনের ফুলার লেন্থের ইনসুইংয়ে বোল্ড হন কিং। ১৮ বলে ৯ রান করে ফেরেন তিনি। পরের ওভারে হাসান মাহমুদের ইনসুইং বুঝতে না পেরে মিডল স্টাম্প হারান হজ। তাঁর সংগ্রহ মাত্র ১ রান। এর আগে হাসানের দ্বিতীয় ওভারে জশুয়া ডি সিলভার সহজ ক্যাচ সেকেন্ড স্লিপে ফেলেছিলেন সাদমান ইসলাম।

এই ম্যাচে দুই দলই একাদশে দুটি করে পরিবর্তন এনেছে। ভাইরাল জ্বরে আক্রান্ত হওয়ায় ওয়েস্ট ইন্ডিজের ওপেনার জনাথন ক্যাম্পবেল ও তেজনারায়ণ চন্দরপল খেলছেন না। তাঁদের জায়গায় দলে এসেছেন উইকেটরক্ষক জশুয়া ডি সিলভা ও অভিষেক হওয়া কেভিন উইকহ্যাম।








স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  বাংলাদেশ ক্রিকেট   ওয়েস্ট ইন্ডিজ   সিলেট টেস্ট   তাসকিন আহমেদ   হাসান মাহমুদ   ব্রেন্ডন কিং   কাভেম হজ   ক্রিকেট খবর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close