সোমবার ● ২ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ঢাবির ভাস্কর্য বিভাগের প্রদর্শনী, পুরস্কার পেলেন ছয় শিক্ষার্থী      ● ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ, আহত বিজিবি সদস্য      ● সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হলেন এলিজা জামান      ● বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে মানববন্ধন      ● ভাটারায় শামীমকে হত্যাচেষ্টা, গ্রেপ্তার দেখানো হলো বিএম মোজাম্মেলকে      ● বাণিজ্য মেলার প্রধান ফটক ভেঙে ক্যাম্পাসে ফিরলেন শেকৃবি শিক্ষার্থীরা      ● বার থেকে বস্তি, এরপর তুরাগে মরদেহ: তাহসিফের শেষ রাতের রহস্য      ● রাউজানে কালীপূজার বিশেষ আকর্ষণ ‘শূন্যের আর্তি’      ● নাসিরনগরে দুপুরে মিছিল রাতেই গ্রেফতার ছাত্রলীগ কর্মী       ● রাসায়নিক দিয়ে কদবেল পাকানো, জরিমানা ২৫ হাজার টাকা      ● শিবপুরে লাইসেন্সবিহীন হাসপাতালকে ৩০ হাজার টাকা জরিমানা      ● মুক্তিযোদ্ধার জানাজায় বাধার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন      
ঢাবির ভাস্কর্য বিভাগের প্রদর্শনী, পুরস্কার পেলেন ছয় শিক্ষার্থী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৪:১২ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য বিভাগের বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনীর উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ ২ নভেম্বর ২০২৬ সোমবার ওসমান জামাল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদর্শনীর উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখ, অধ্যাপক আবদুর রাজ্জাকের পুত্র আসিফ আহমেদ এবং ভাস্কর আইভি জামান। ভাস্কর্য বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এ এ এম কাওসার হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী আয়োজক কমিটির আহ্বায়ক মুকুল কুমার বাড়ৈ।


প্রধান অতিথির বক্তব্যে প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য বিভাগের রয়েছে প্রায় ৭০ বছরের সমৃদ্ধ ঐতিহ্য। শিল্পী জয়নুল আবেদিন ও অধ্যাপক আবদুর রাজ্জাকের হাত ধরে গড়ে ওঠা এই বিভাগ থেকে বহু গুণী শিল্পী ও সৃজনশীল ব্যক্তি প্রতিষ্ঠিত হয়েছেন। এই ঐতিহ্য ও সৃজনশীলতার ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


তিনি বলেন, প্রদর্শনীতে শিক্ষার্থীদের শিল্পকর্মে অসাধারণ সৃজনশীলতা ও ব্যতিক্রমী চিন্তার প্রতিফলন ঘটেছে। একটি সুন্দর শিল্পভাবনা বাস্তবায়নের ক্ষেত্রে আর্থিক সামর্থ্যের চেয়ে সৃজনশীল চিন্তা ও উদ্ভাবনী শক্তি বেশি গুরুত্বপূর্ণ। ভাস্কর্যের মাধ্যমে আমাদের ইতিহাস, ঐতিহ্য, আন্দোলন-সংগ্রাম, শিক্ষা ও গবেষণার নানা দিক তুলে ধরা সম্ভব। এ ক্ষেত্রে ভাস্কর্য বিভাগের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তিনি শিক্ষার্থীদের শিল্পচর্চা ও সৃজনশীলতার এই ধারা আরও এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

অধ্যাপক আবদুস সালাম প্রদর্শনীতে অংশগ্রহণকারী সব শিক্ষার্থীকে অভিনন্দন জানান এবং পুরস্কারপ্রাপ্তদের বিশেষ শুভেচ্ছা জানান। পাশাপাশি ভবিষ্যতে আরও ভালো কাজের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।


প্রদর্শনীতে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কারপ্রাপ্তরা হলেন এমএফএ দ্বিতীয় পর্বের শিক্ষার্থী সুপ্রিয় কুমার ঘোষ (নিরীক্ষামূলক শ্রেষ্ঠ পুরস্কার), বিএফএ তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. তাফসিরুল ইসলাম (মাধ্যম শ্রেষ্ঠ পুরস্কার), এমএফএ প্রথম পর্বের শিক্ষার্থী সুমিত রায় (ভাস্কর নভেরা আহমেদ স্মৃতি পুরস্কার), বিএফএ তৃতীয় বর্ষের শিক্ষার্থী ফাইজা ফাইরুজ (অধ্যাপক আবদুর রাজ্জাক স্মৃতি পুরস্কার), এমএফএ প্রথম পর্বের শিক্ষার্থী সুইটি আক্তার (অধ্যাপক হামিদুজ্জামান খান স্মৃতি পুরস্কার) এবং বিএফএ তৃতীয় বর্ষের শিক্ষার্থী ফারহানা আলম ইশা (শিল্পী আনোয়ার জাহান স্মৃতি পুরস্কার)। পুরস্কারপ্রাপ্ত সবাই ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।


অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, বিভিন্ন হলের প্রভোস্ট, চারুকলা অনুষদের শিক্ষক-শিক্ষার্থী, শিল্পী, সাবেক শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে এই প্রদর্শনী আগামী ২ থেকে ৮ নভেম্বর ২০২৬ পর্যন্ত প্রতিদিন দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।




ফররুখ মাহমুদ
উপ পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়।








স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  ঢাকা বিশ্ববিদ্যালয়   ভাস্কর্য বিভাগ   শিল্পকর্ম প্রদর্শনী   পুরস্কার বিতরণী   চারুকলা অনুষদ   শিক্ষার্থী   আবদুস সালাম  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close