প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ৩:৫৮ পিএম

দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩১৮ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের বার্তায় এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৩ নভেম্বর পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩২ হাজার ৮২৩ জনে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ৮২ জনের হাম শনাক্ত হয়েছে। একই সময়ে সবচেয়ে বেশি ৫৪৬ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছেন ঢাকা বিভাগে। এ বিভাগে পাঁচজন এবং ময়মনসিংহ বিভাগে একজনের মৃত্যু হয়েছে।
১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা ১ হাজার ১৫৮ জন। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মারা গেছেন ১০৫ জন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ১ হাজার ৩১৮ জন এবং সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ২০৪ জন। এ পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন মোট ১ লাখ ৯৮ হাজার ৭৫০ জন।
স্বদেশ প্রতিদিন/এস পি