মঙ্গলবার ● ৩ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিরাজগঞ্জে মাদক মামলায় চালক ও হেলপারের যাবজ্জীবন কারাদন্ড      ● বিএনপি নেতাকে ‘ঘাড় থেকে মাথা সরানোর’ হুমকি, ভিডিও ভাইরাল      ● আখাউড়ায় জমে উঠেছে কল্লা শহীদ মাজার কমিটির নির্বাচন      ● বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী      ● ঝিকরগাছায় পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু, পরিবারে শোকের মাতম      ● কালীগঞ্জে ১০০ বোতল উইনকেরেক্সসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার      ● বাসের ধাক্কায় প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর, মহাসড়ক-রেললাইন অবরোধ      ● মিরপুরে পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর, গ্রেপ্তার ৫      ● কলাপাড়ায় স্কুলের অর্থ আত্মসাৎ ও অনিয়মের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে      ● কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস স্থানান্তরের গুঞ্জন, যা বললেন উপাচার্য      ● ভালুকায় পিটিয়ে শিক্ষককের হাত ভেঙে দিলেন মহিলা দলের নেত্রী ও ছেলে      ● পাবনা টিটিসিতে কোটি টাকার অনিয়মের অভিযোগ      
সিরাজগঞ্জে মাদক মামলায় চালক ও হেলপারের যাবজ্জীবন কারাদন্ড
মো:দিল, সিরাজগঞ্জ
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ৩:১৯ পিএম

সিরাজগঞ্জে আমদানী নিষিদ্ধ ভারতীয় ৫৩০ বোতল ফেনন্সিডিল মামলায় ট্রাক চালক ও হেলপারকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একই সাথে আসামীদের ৫০ হাজার টাকা অর্থদন্ড ও অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ-২ এর আদালতের বিচারক আবু খান শাহীন কনক এই কারাদন্ড প্রদান করেন। 

এ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. আনিছুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রায় ঘোষার সময় আসামী উপস্থিত ছিলেন। 

দন্ডপ্রাপ্ত আসামীরা হলো, নাটোর জেলার বাগাতিপাড়া থানার কাঁকাকা নতুনপাড়ার আতোয়ার হোসেনের ছেলে মো. রাসেল মিয়া (৩২) একই এলাকার মো. সিরাজ সরকারের ছেলে মো. আনোয়ার হোসেন (৩০)

মামলা সুত্রে জানা যায়, গত ২০১৩ সালে ২৪ এপ্রিল রাতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার এএসআই মো. জিয়াউর রহমানের নেতৃত্বে বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোল চত্বর এলাকায় অভিযান চালিয়ে একটি ট্রাক আটক করে। যার রেজিঃ নং- যশোর-৩-১১-১২৩৩। পরে ট্রাকটিতে তল্লাশি চালিয়ে আমদানী নিষিদ্ধ ভারতীয় ৫৩০ বোতল ফেনন্সিডিলসহ ট্রাক চালক ও হেলপারকে আটক করেন।

পরবর্তীতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় এ এসআই মো. জিয়াউর রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এই মামলায় দীর্ঘ স্বাক্ষ্য প্রমান শেষে আজ আদালত আসামীদের এই রায় প্রদান করেন।






স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  সিরাজগঞ্জ   ফেনসিডিল   মাদক মামলা   যাবজ্জীবন কারাদণ্ড   ট্রাকচালক   হেলপার   আদালতের রায়   মাদকদ্রব্য উদ্ধার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close