মঙ্গলবার ● ৩ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● শিল্পাঞ্চলে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে নজরদারি      ● বালিয়াকান্দিতে ইয়াবা-হেরোইনসহ গ্রেপ্তার ২      ● পটুয়াখালীতে বাড়ি নির্মাণে বাধা দিয়ে চাঁদা দাবি, নারীসহ আহত ৪      ● সিরাজগঞ্জে মাদক মামলায় চালক ও হেলপারের যাবজ্জীবন কারাদন্ড      ● বিএনপি নেতাকে ‘ঘাড় থেকে মাথা সরানোর’ হুমকি, ভিডিও ভাইরাল      ● আখাউড়ায় জমে উঠেছে কল্লা শহীদ মাজার কমিটির নির্বাচন      ● বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী      ● ঝিকরগাছায় পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু, পরিবারে শোকের মাতম      ● কালীগঞ্জে ১০০ বোতল উইনকেরেক্সসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার      ● বাসের ধাক্কায় প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর, মহাসড়ক-রেললাইন অবরোধ      ● মিরপুরে পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর, গ্রেপ্তার ৫      ● কলাপাড়ায় স্কুলের অর্থ আত্মসাৎ ও অনিয়মের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে      
শিল্পাঞ্চলে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে নজরদারি
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ৩:৩৯ পিএম

শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গাজীপুর, নারায়ণগঞ্জসহ আশপাশের শিল্পাঞ্চলে ১২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ ও নিরাপত্তা জোরদারে ড্রোন এবং বডি ওর্ন ক্যামেরার মাধ্যমে নজরদারিও চালানো হচ্ছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম গণমাধ্যমকে জানান, গাজীপুরের সফিপুর, কালিয়াকৈর ও কোনাবাড়ী এলাকায় ১০ প্লাটুন এবং নারায়ণগঞ্জের চাষাঢ়ায় দুই প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন। আশুলিয়া ও মিরপুরসহ সংশ্লিষ্ট এলাকার পরিস্থিতিও পর্যবেক্ষণ করা হচ্ছে। মোতায়েন করা সদস্যরা স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছেন।

বিজিবি সদর দপ্তরের কেন্দ্রীয় মনিটরিং সেল থেকে ড্রোন ও বডি ওর্ন ক্যামেরার সরাসরি ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে। এর মাধ্যমে মাঠপর্যায়ের পরিস্থিতি তাৎক্ষণিক মূল্যায়ন, সংশ্লিষ্ট ইউনিটগুলোর সঙ্গে সমন্বয় এবং প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রযুক্তিনির্ভর নজরদারি ও নিরাপত্তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  বিজিবি   শ্রমিক অসন্তোষ   শিল্পাঞ্চল   গাজীপুর   নারায়ণগঞ্জ   আশুলিয়া   মিরপুর   ড্রোনে নজরদারি   বডি ওর্ন ক্যামেরা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close