সোমবার ● ২ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৭০      ● আশুলিয়ায় পুলিশ-শ্রমিক সংঘর্ষে আহত দুই শতাধিক, কাভার্ড ভ্যানে আগুন      ● কেরানীগঞ্জে পরিবেশদূষণ, ১০ কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন      ● যশোর পৌরসভার ৭০ শতাংশ সড়কের বেহাল দশা, ভোগান্তি চরমে      ● যশোরে স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস পালিত      ● মুক্তিযোদ্ধার দাফনে বাধার প্রতিবাদে যশোরে মানববন্ধন-গণসমাবেশ      ● যশোরে যুবলীগের নামে ঝটিকা মিছিলে ‘নেতৃত্ব দেওয়া’ শহীদসহ আটক ৪১      ● ঢাবির ভাস্কর্য বিভাগের প্রদর্শনী, পুরস্কার পেলেন ছয় শিক্ষার্থী      ● ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ, আহত বিজিবি সদস্য      ● সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হলেন এলিজা জামান      ● বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে মানববন্ধন      ● ভাটারায় শামীমকে হত্যাচেষ্টা, গ্রেপ্তার দেখানো হলো বিএম মোজাম্মেলকে      
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৭০
স্বদেশ ডেস্ক
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৪:৫৬ পিএম

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৭০ জন। সোমবার (২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩৩ জনে। এর মধ্যে শুধু অক্টোবরেই মারা গেছেন ১৭৪ জন। এ ছাড়া সেপ্টেম্বরে ১৪৮, আগস্টে ৪৩, জুলাইয়ে ৩৬, জুনে ১৩, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে মারা গেছেন। চলতি বছর এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৮৯৯ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৩২ হাজার ৪৪৯ জন।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে ৯০০ জন। এ ছাড়া খুলনায় ২৯৪, চট্টগ্রামে ২৫২, বরিশালে ১৮৩, রাজশাহীতে ১৫৩, ময়মনসিংহে ৯৫, রংপুরে ৭১ এবং সিলেট বিভাগে ২২ জন ভর্তি হয়েছেন।







স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  ডেঙ্গু   ডেঙ্গুতে মৃত্যু   স্বাস্থ্য অধিদপ্তর   ডেঙ্গু আক্রান্ত   হাসপাতালে ভর্তি   বাংলাদেশে ডেঙ্গু  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close