মঙ্গলবার ● ৩ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী      ● ঝিকরগাছায় পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু, পরিবারে শোকের মাতম      ● কালীগঞ্জে ১০০ বোতল উইনকেরেক্সসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার      ● বাসের ধাক্কায় প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর, মহাসড়ক-রেললাইন অবরোধ      ● মিরপুরে পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর, গ্রেপ্তার ৫      ● কলাপাড়ায় স্কুলের অর্থ আত্মসাৎ ও অনিয়মের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে      ● কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস স্থানান্তরের গুঞ্জন, যা বললেন উপাচার্য      ● ভালুকায় পিটিয়ে শিক্ষককের হাত ভেঙে দিলেন মহিলা দলের নেত্রী ও ছেলে      ● পাবনা টিটিসিতে কোটি টাকার অনিয়মের অভিযোগ      ● ইটস হিউম্যানিটি ফাউন্ডেশনের বার্ষিক বিজ্ঞান মেলা ‘জয় অব ইনোভেশন’ অনুষ্ঠিত: তরুণ উদ্ভাবকদের সৃজনশীলতা ও টেকসই সমাধানের উদযাপন      ● ক্লাস্টার ওয়ারহেডের ক্ষেপণাস্ত্র কীভাবে এলো উত্তর কোরিয়ার অস্ত্রভান্ডারে      ● আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ছুটি ৭০ কারখানায়      
বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী
প্রতিনিধি, বান্দরবান
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ২:৫৯ পিএম

পার্বত্য অঞ্চলের যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করা এবং পাহাড়ি-বাঙালি সম্প্রীতি সুদৃঢ় করার লক্ষ্যে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার বেতছড়া বাজার যুব সংঘের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর বান্দরবান সদর সেনা জোন।

মঙ্গলবার (৩ নভেম্বর) বান্দরবান সদর সেনা জোনের উদ্যোগে বেতছড়া আর্মি ক্যাম্পের আওতাধীন বেতছড়া বাজার এলাকার যুবকদের হাতে একটি ফুটবল ও এক সেট জার্সি তুলে দেওয়া হয়। 
বান্দরবান সদর সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল সায়েম আহমেদ, পিএসসি এর পক্ষ থেকে বেতছড়া ক্যাম্প কমান্ডার স্থানীয় যুবকদের হাতে এসব ক্রীড়া সামগ্রী তুলে দেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আসন্ন ফুটবল টুর্নামেন্টে বেতছড়া বাজার যুব সংঘের সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করা এবং নিয়মিত খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। ক্রীড়া সামগ্রী পেয়ে যুব সংঘের সদস্যরা আনন্দ প্রকাশের পাশাপাশি সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান।

উল্লেখ্য, সেনাবাহিনী পার্বত্য অঞ্চলে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষার পাশাপাশি স্থানীয় জনগণের আর্থসামাজিক উন্নয়ন, শিক্ষা, চিকিৎসা ও ক্রীড়াসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় বান্দরবান সদর সেনা জোন স্থানীয় যুবসমাজের ইতিবাচক বিকাশ, পারস্পরিক সম্প্রীতি ও সামাজিক বন্ধন সুদৃঢ় করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  বান্দরবান   রোয়াংছড়ি   বেতছড়া   বাংলাদেশ সেনাবাহিনী   বান্দরবান সদর সেনা জোন   ক্রীড়া সামগ্রী বিতরণ   পাহাড়ি-বাঙালি সম্প্রীতি   যুব সংঘ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close