প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ২:৩৫ পিএম

সাতক্ষীরার কালীগঞ্জে ১০০ বোতল অবৈধ উইনকেরেক্স সিরাপসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬, সাতক্ষীরা ক্যাম্প।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ৬টা ৪০ মিনিটের দিকে উপজেলার উজিরপুর বাজার চৌরাস্তা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কালীগঞ্জ উপজেলার তেঁতুলিয়া পূর্বপাড়া এলাকার আনোয়ার আলীর ছেলে নুরুজ্জামান (৪৪) এবং গোপালগঞ্জ সদর উপজেলার সুলতানশাহী উত্তরপাড়া এলাকার মৃত নাজির হোসেনের ছেলে মো. জাহিদুল ইসলাম (৫১)।
এসআরবি-৬ সূত্রে জানা গেছে, মাদক ও অবৈধ পণ্যের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে সিপিসি-১, সাতক্ষীরার একটি আভিযানিক দল উজিরপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় তাঁদের কাছ থেকে ১০০ বোতল উইনকেরেক্স সিরাপ উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধার করা মাদকদ্রব্য জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কালীগঞ্জ থানায় মামলা করা হয়েছে। উদ্ধার করা মাদকদ্রব্যসহ তাঁদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-৬, সিপিসি-১ সাতক্ষীরার স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. শাহজাহান বলেন, অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য ও অন্যান্য অবৈধ পণ্য উদ্ধার এবং চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তারে এসআরবির অভিযান অব্যাহত থাকবে।
স্বদেশ প্রতিদিন/এস পি