প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ৩:৩০ পিএম

রাজবাড়ীর বালিয়াকান্দিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৩৪৫ পিস ইয়াবা ও ১০ গ্রাম হেরোইনসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (০৩ নভেম্বর) সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৩৪৫ পিস ইয়াবা ও ১০ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানে তুষার মণ্ডলের বসতবাড়িতে অভিযান চালিয়ে ৩৪৫ পিস ইয়াবা ও ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ সময় মাদকদ্রব্যসহ দুইজনকে গ্রেপ্তার করেন অধিদপ্তরের কর্মকর্তারা।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, গোবিন্দপুর গ্রামের জাহেদ আলী মণ্ডলের ছেলে মোঃ তুষার মণ্ডল (২৩) এবং বালিয়াকান্দি উপজেলার রায়পুর গ্রামের সিরাজ শেখের ছেলে মোঃ নূর মোহাম্মদ শেখ (৩৭)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গ্রেপ্তারের পর আসামি তুষার মণ্ডলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় বালিয়াকান্দি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
স্বদেশ প্রতিদিন/এস পি