মঙ্গলবার ● ৩ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ঝিকরগাছায় পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু, পরিবারে শোকের মাতম      ● কালীগঞ্জে ১০০ বোতল উইনকেরেক্সসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার      ● বাসের ধাক্কায় প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর, মহাসড়ক-রেললাইন অবরোধ      ● মিরপুরে পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর, গ্রেপ্তার ৫      ● কলাপাড়ায় স্কুলের অর্থ আত্মসাৎ ও অনিয়মের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে      ● কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস স্থানান্তরের গুঞ্জন, যা বললেন উপাচার্য      ● ভালুকায় পিটিয়ে শিক্ষককের হাত ভেঙে দিলেন মহিলা দলের নেত্রী ও ছেলে      ● পাবনা টিটিসিতে কোটি টাকার অনিয়মের অভিযোগ      ● ইটস হিউম্যানিটি ফাউন্ডেশনের বার্ষিক বিজ্ঞান মেলা ‘জয় অব ইনোভেশন’ অনুষ্ঠিত: তরুণ উদ্ভাবকদের সৃজনশীলতা ও টেকসই সমাধানের উদযাপন      ● ক্লাস্টার ওয়ারহেডের ক্ষেপণাস্ত্র কীভাবে এলো উত্তর কোরিয়ার অস্ত্রভান্ডারে      ● আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ছুটি ৭০ কারখানায়      ● বিশ্ববাজারে ফের ঊর্ধ্বমুখী তেলের দর      
ঝিকরগাছায় পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু, পরিবারে শোকের মাতম
জহিরুল ইসলাম, ঝিকরগাছা (যশোর)
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ২:৪০ পিএম

যশোরের ঝিকরগাছায় পুকুরের পানিতে ডুবে আনাস নামে দুই বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২ নভেম্বর) সকালে উপজেলার পানিসারা ইউনিয়নের রাজাপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আনাস ওই গ্রামের আসলাম ও মিমি দম্পতির একমাত্র সন্তান।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়ির পাশে খেলাধুলা করছিল শিশু আনাস। এ সময় পরিবারের সদস্যদের অগোচরে সে বাড়ির পাশের নওশের চেয়ারম্যানের পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।

নিখোঁজ হওয়ার প্রায় দেড় ঘণ্টা পর পুকুরের পানিতে শিশুটির মরদেহ ভেসে ওঠে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঝিকরগাছা থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে বলে জানা গেছে।

একমাত্র সন্তানকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন বাবা-মাসহ পরিবারের সদস্যরা। শিশুটির এমন মর্মান্তিক মৃত্যুতে রাজাপুর গ্রামজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।







স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  যশোর   ঝিকরগাছা   পানিসারা   রাজাপুর   শিশুর মৃত্যু   পুকুরে ডুবে মৃত্যু   মর্মান্তিক দুর্ঘটনা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close