মঙ্গলবার ● ৩ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● আদালত চত্বর থেকে আ.লীগ নেতা রাসেল গ্রেপ্তার      ● হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু      ● অপহৃত হৃদয়ন আনসারী ১০ দিন পর উদ্ধার      ● ঢাবির ৮ শিক্ষার্থী পেলেন হোসনে আরা হায়দার কোরাইশী ট্রাস্ট বৃত্তি      ● শিল্পাঞ্চলে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে নজরদারি      ● বালিয়াকান্দিতে ইয়াবা-হেরোইনসহ গ্রেপ্তার ২      ● পটুয়াখালীতে বাড়ি নির্মাণে বাধা দিয়ে চাঁদা দাবি, নারীসহ আহত ৪      ● সিরাজগঞ্জে মাদক মামলায় চালক ও হেলপারের যাবজ্জীবন কারাদন্ড      ● বিএনপি নেতাকে ‘ঘাড় থেকে মাথা সরানোর’ হুমকি, ভিডিও ভাইরাল      ● আখাউড়ায় জমে উঠেছে কল্লা শহীদ মাজার কমিটির নির্বাচন      ● বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী      ● ঝিকরগাছায় পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু, পরিবারে শোকের মাতম      
আদালত চত্বর থেকে আ.লীগ নেতা রাসেল গ্রেপ্তার
প্রতিনিধি, রায়পুর (লক্ষ্মীপুর)
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ৪:০২ পিএম

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান রাসেলকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর জেলা জজ আদালতে হাজিরা শেষে বের হওয়ার সময় আদালত ভবনের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

তবে কোন মামলায় বা কী অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগে ২০২৫ সালের ১৪ নভেম্বর রাতে রায়পুর শহরের পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এলাকায় অভিযান চালিয়ে কামরুল হাসান রাসেলকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরদিন ১৫ নভেম্বর ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনসংক্রান্ত ঘটনায় লক্ষ্মীপুর সদর থানায় দায়ের করা একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। পরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।

রাসেলের ঘনিষ্ঠজনদের দাবি, ওই মামলায় প্রায় তিন মাস কারাভোগের পর সম্প্রতি জামিনে মুক্তি পান তিনি। মঙ্গলবার ওই মামলায় হাজিরা দিতে আদালতে গেলে সেখান থেকে তাঁকে পুনরায় গ্রেপ্তার করা হয়।

এদিকে তাঁর গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এ ঘটনায় ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা। তাঁদের দাবি, এর আগেও রাসেলকে মিথ্যা মামলায় কারাভোগ করতে হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাঁকে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তাঁরা।

তবে নতুন করে কোন মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে, তাঁর বিরুদ্ধে নতুন কোনো অভিযোগ রয়েছে কি না, কিংবা তাঁকে আদালতে হাজির করা হবে কি না—এসব বিষয়ে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট ডিবি পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  লক্ষ্মীপুর   রায়পুর   আওয়ামী লীগ   কামরুল হাসান রাসেল   ডিবি পুলিশ   গ্রেপ্তার   আদালত চত্বর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close