শনিবার ● ৩১ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● আড়াই বছর পর চাকরি হারালেন সাবেক পুলিশ কর্মকর্তা হারুন      ● ভাঙ্গুড়ায় ছেলের সঙ্গে অভিমানের জেরে মায়ের আত্মহত্যা      ● শাজাহানপুরে বৃদ্ধের অর্ধ গলাকাটা লাশ উদ্ধার      ● কুড়িগ্রাম সীমান্তে ইয়াবা ও চোরাচালানি মালামালসহ আটক -১      ● শতভাগ ফেল করা কলেজ বন্ধ নয়, পুনর্বিন্যাসের পরিকল্পনা      ● কিশোরগঞ্জ, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া নিয়ে নতুন বিভাগের দাবি      ● চাঁপাইনবাবগঞ্জে উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন      ● দুর্নীতি, মাদক ও অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর অবস্থানে এমপি হারুন      ● চাঁপাইনবাবগঞ্জে জাসদের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন       ● সিরাজগঞ্জে নদীতে নিখোঁজের ২২ ঘণ্টা পর কিশোর জুনায়েদের মরদেহ উদ্ধার      ● পত্নীতলায় বসতবাড়িতে আগুন, ছাই হলো নগদ টাকা ও আসবাবপত্র      ● কুমিল্লা বোর্ডে পাসের হার ৪৮.০৪ শতাংশ, এগিয়ে মেয়েরা      
আড়াই বছর পর চাকরি হারালেন সাবেক পুলিশ কর্মকর্তা হারুন
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ৩:৪১ পিএম

কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে সাবেক অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদকে চাকরি থেকে চূড়ান্তভাবে বরখাস্ত করা হয়েছে। ২০২৪ সালের ৬ আগস্ট থেকে কর্মস্থলে অনুপস্থিত থাকার ঘটনায় বিভাগীয় মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁর বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। প্রজ্ঞাপনে বলা হয়, হারুন অর রশীদের বিরুদ্ধে দায়িত্বে অনুপস্থিত থাকা ও কর্মস্থল ত্যাগের অভিযোগে বিভাগীয় মামলা হয়। তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও নির্ধারিত সময়ে তিনি লিখিত জবাব দেননি।

তদন্ত শেষে জমা দেওয়া প্রতিবেদনে তাঁর বিরুদ্ধে ‘পলায়ন’ (ডেজারশন) অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে বলে উল্লেখ করা হয়। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী তাঁকে চাকরি থেকে বরখাস্তের গুরুদণ্ড দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  হারুন অর রশীদ   পুলিশ   স্বরাষ্ট্র মন্ত্রণালয়   চাকরি থেকে বরখাস্ত   বিভাগীয় মামলা   ডিএমপি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close