প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ৩:৩৭ পিএম

পাবনার ভাঙ্গুড়ায় ছেলের সঙ্গে অভিমান করে বেগম (৬০) নামে এক নারী আত্মহত্যা করেছেন। শুক্রবার (৩০ অক্টোবর) রাত ৮টার দিকে ভাঙ্গুড়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চৌবাড়িয়া দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত বেগম ওই এলাকার মৃত আব্দুর রহমান বিশ্বাসের স্ত্রী। পারিবারিক সূত্রে জানা যায়, ছেলে শুভর সঙ্গে রাগারাগির একপর্যায়ে তিনি বাড়ির রান্নাঘরে আড়ার সঙ্গে গলায় দড়ি দেন।
পরিবারের সদস্যরা বিষয়টি দেখতে পেয়ে ভাঙ্গুড়া থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ রাত ৯টার দিকে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে শনিবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়।
এ বিষয়ে ভাঙ্গুড়া থানার উপপরিদর্শক (এসআই-নিরস্ত্র) মুরাদ হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এস পি