শুক্রবার ● ৩০ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● দীপের দুই বক্তব্যে অসংগতি, তাহসিফের মৃত্যু ঘিরে রহস্য      ● দুবলার চরে যাওয়ার পথে নদীতে পড়ে জেলে নিখোঁজ      ● ২৩ দিনে ১১ হাজার ৫৬৬ যাত্রী, তবুও সি-ট্রাক সরিয়ে নেওয়ার অভিযোগ      ● রিয়াদের কারখানায় আগুনে নিহতদের আরও পাঁচ মরদেহ দেশে আসছে      ● হরমুজ প্রণালিতে মাইন নিয়ে ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি দাবি      ● অন্য বিমানে ফেরার সুযোগ থাকলেও সঙ্গীদের ছাড়েননি প্রধানমন্ত্রী      ● মক্কার আকাশে ড্রোন শনাক্ত করে ধ্বংসের দাবি      ● হরমুজ প্রণালিতে উত্তেজনা, তেলের বাজারে অস্থিরতা      ● রেলস্টেশনে ড্রোন হামলা, ইউক্রেনে এক দিনে ২০ মৃত্যু      ● ২২ ক্যারেট স্বর্ণের ভরি এখন ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা      ● ঢাকার যানজট কমাতে সাবওয়ে, এক্সপ্রেসওয়ে ও রিং রোডের পরিকল্পনা      ● হ্যালোইন ঘিরে ফ্রান্সে ৭০ হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন      
দীপের দুই বক্তব্যে অসংগতি, তাহসিফের মৃত্যু ঘিরে রহস্য
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ২:১৩ পিএম

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরীর মৃত্যুর ঘটনা ঘিরে রহস্য আরও ঘনীভূত হচ্ছে। তাঁকে বাসা থেকে ডেকে নিয়ে যাওয়া আহমেদ শাহরিয়ার রেজা দীপের দুই বক্তব্যে অসংগতি পাওয়া গেছে। গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে দীপ জানিয়েছিলেন, রাতে একসঙ্গে রেস্তোরাঁয় খাওয়ার পর দুজন আলাদা পথে চলে যান। তবে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) জিজ্ঞাসাবাদে তিনি বলেছেন, ঘটনাস্থলে কিছু লোক ধাওয়া করলে তাহসিফ নদীতে ঝাঁপ দেন এবং তিনি পালিয়ে আসেন।

গত বুধবার বিকেলে ঢাকার তুরাগ নদের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তাহসিফের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডের একটি বাসা থেকে দীপকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় পিবিআই ঢাকা মেট্রো উত্তর। বাহিনীটির এক পুলিশ সুপার জানান, দীপের দেওয়া বক্তব্যসহ জিজ্ঞাসাবাদে পাওয়া অন্যান্য তথ্য যাচাই করা হচ্ছে।

তাহসিফের পরিচিত ও ঘনিষ্ঠজনদের দাবি, মৃত্যুর আগে তিনি কিছু হুমকি পেয়েছিলেন এবং নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়িয়ে দেওয়ার সঙ্গে তাহসিফের নাম জড়ানোর বিষয়টিও নতুন করে আলোচনায় এসেছে। তবে ভিডিওটি তিনি ধারণ বা ছড়িয়ে দিয়েছিলেন—এমন দাবির পক্ষে বিশ্বাসযোগ্য প্রমাণ প্রকাশ্যে আসেনি। তাঁর মৃত্যুর সঙ্গে ওই ঘটনার কোনো যোগসূত্র আছে কি না, সেটিও নিশ্চিত নয়। পরিবারের দাবি, যেখান থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে, সেই এলাকায় তিনি কখনো যাননি। মৃত্যুর কারণ ও ঘটনার আগে তাঁর সঙ্গে কী ঘটেছিল, তা এখনো স্পষ্ট হয়নি।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  তাহসিফ সাউরী   আহমেদ শাহরিয়ার রেজা দীপ   পিবিআই   তুরাগ নদ   রহস্যমৃত্যু   সাবেক বিমানবাহিনী কর্মকর্তা   ঢাকা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close