শনিবার ● ৩১ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● পত্নীতলায় বসতবাড়িতে আগুন, ছাই হলো নগদ টাকা ও আসবাবপত্র      ● কুমিল্লা বোর্ডে পাসের হার ৪৮.০৪ শতাংশ, এগিয়ে মেয়েরা      ● এইচএসসিতে মাইলস্টোন কলেজের পাসের হার ৯৯.৮৩ শতাংশ      ● পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ বেশি ছেলেদের      ● ইরান সংঘাতে ইউরোপের ব্যয় বেড়েছে ১০০ বিলিয়ন ইউরো      ● ‘ঢাকা বিশ্ববিদ্যালয় এখন অমানুষদের জায়গা’: ফজলুর রহমান      ● নিষেধাজ্ঞায় পারমাণবিক শক্তিধর দেশের মর্যাদা হারাবে না উত্তর কোরিয়া      ● হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কিছুটা বেড়েছে      ● এক মাসের মধ্যে পুনঃপরীক্ষার সুযোগ পাচ্ছেন ৪ লাখ ২২ হাজার শিক্ষার্থী      ● শিবপুরে প্রতিবন্ধী উদ্যোক্তার পিঠার ঘরে আগুন      ● আলোচনা, সম্মাননা ও সাংস্কৃতিক আয়োজনে কুমিল্লায় উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী      ● কিশোরগঞ্জে ডোর-টু-ডোর যাচাই, শনাক্ত ১ হাজার ৪৭২ মৃত ভাতাভোগী      
পত্নীতলায় বসতবাড়িতে আগুন, ছাই হলো নগদ টাকা ও আসবাবপত্র
মাহমুদুন্নবী, পত্নীতলা (নওগাঁ)
প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ২:৪৪ পিএম

নওগাঁর পত্নীতলা উপজেলার বরহট্টি গ্রামে দুলাল হোসেনের বসতবাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। শুক্রবার (৩০ অক্টোবর) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। এতে নগদ টাকাসহ প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৯টার দিকে বরহট্টি গ্রামের দুলাল হোসেনের বাড়িতে আগুন লাগে। এতে বাড়ির বিভিন্ন মালামাল, ফ্রিজ, জামাকাপড়, আসবাবপত্র ও নগদ টাকা পুড়ে ছাই হয়ে যায়। পরিবারের অভিযোগ, রাতের আঁধারে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে তাদের বাড়িতে আগুন দিয়েছে।

অগ্নিকাণ্ডে সবকিছু হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন দুলাল হোসেন ও তাঁর পরিবারের সদস্যরা। কান্নাজড়িত কণ্ঠে দুলাল হোসেন বলেন, “ছেলে দেশের বাইরে যাবে, তার জন্য জমানো নগদ টাকা, ফ্রিজ, জামাকাপড়, আসবাবপত্র—সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। এখন আমাদের পরার মতো জামাকাপড়ও নেই। ভাত রান্না করে খাব, সেই চালটুকুও নেই। আমরা এখন কীভাবে চলব, কোথায় যাব—কিছুই বুঝতে পারছি না।”

ঘটনার খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য ইঞ্চি এনামুল হক, উপজেলা কর্মকর্তা রিফাত আরা এবং উপজেলা বিএনপির সভাপতি মোকসেদুল হক সিরি ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তাঁরা ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা। পাশাপাশি নিঃস্ব হয়ে পড়া পরিবারটির পাশে দাঁড়াতে প্রশাসন ও সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন তাঁরা।






স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  নওগাঁ   পত্নীতলা   অগ্নিকাণ্ড   বসতবাড়িতে আগুন   দুলাল হোসেন   ক্ষতিগ্রস্ত পরিবার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close