শনিবার ● ৩১ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● কুড়িগ্রাম সীমান্তে ইয়াবা ও চোরাচালানি মালামালসহ আটক -১      ● শতভাগ ফেল করা কলেজ বন্ধ নয়, পুনর্বিন্যাসের পরিকল্পনা      ● কিশোরগঞ্জ, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া নিয়ে নতুন বিভাগের দাবি      ● চাঁপাইনবাবগঞ্জে উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন      ● দুর্নীতি, মাদক ও অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর অবস্থানে এমপি হারুন      ● চাঁপাইনবাবগঞ্জে জাসদের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন       ● সিরাজগঞ্জে নদীতে নিখোঁজের ২২ ঘণ্টা পর কিশোর জুনায়েদের মরদেহ উদ্ধার      ● পত্নীতলায় বসতবাড়িতে আগুন, ছাই হলো নগদ টাকা ও আসবাবপত্র      ● কুমিল্লা বোর্ডে পাসের হার ৪৮.০৪ শতাংশ, এগিয়ে মেয়েরা      ● এইচএসসিতে মাইলস্টোন কলেজের পাসের হার ৯৯.৮৩ শতাংশ      ● পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ বেশি ছেলেদের      ● ইরান সংঘাতে ইউরোপের ব্যয় বেড়েছে ১০০ বিলিয়ন ইউরো      
কুড়িগ্রাম সীমান্তে ইয়াবা ও চোরাচালানি মালামালসহ আটক -১
প্রতিনিধি, কুড়িগ্রাম
প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ৩:২৩ পিএম

কুড়িগ্রাম সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে ইয়াবা ও বিভিন্ন ধরনের চোরাচালানি মালামালসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। জব্দ করা মালামালের সিজার মূল্য ৩ লাখ ২২ হাজার ২১০ টাকা।

শনিবার (৩১ অক্টোবর) কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) তাদের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ ও এক ব্যক্তিকে আটক করে।

২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় সার্বভৌমত্ব ও সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ধারাবাহিকভাবে বিশেষ অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে পরিচালিত অভিযানে ভারতীয় ইয়াবা ও বিভিন্ন ধরনের চোরাচালানি মালামালসহ এক ব্যক্তিকে আটক করা হয়।

কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক জানান, সীমান্তে মাদক, চোরাচালান ও অন্যান্য অপরাধ প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ। সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান এবং কঠোর নজরদারি অব্যাহত থাকবে।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  কুড়িগ্রাম   বিজিবি   সীমান্ত   ইয়াবা   মাদক উদ্ধার   চোরাচালান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close