শনিবার ● ৩১ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● তাহসিফের মৃত্যু: বন্ধু দীপকে গ্রেপ্তার দেখাল পিবিআই      ● নেতানিয়াহু না আইজেনকোট, কে হচ্ছেন প্রধানমন্ত্রী?      ● গোরস্থানের ভেতর থেকে হেরোইন উদ্ধার      ● গলাচিপায় ইয়াবাসহ গ্রেপ্তার ২      ● সাভারে পূর্ব শত্রুতার জেরে গুলি, লক্ষ্য ফসকে যুবকের বন্ধু গুলিবিদ্ধ      ● সাটুরিয়া লাইব্রেরি: ৩০ বছর তালাবদ্ধ,লুট বই-আসবাবপত্র      ● সিরাজগঞ্জে ২৫৫ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার      ● বাংলাদেশের উচ্চশিক্ষা: মান, গবেষণা ও উৎপাদনশীলতা      ● জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘বেগম খালেদা জিয়া ৫ কিমি ম্যারাথন রান’ অনুষ্ঠিত      ● আজ থেকে ৫ মাসের জন্য শুরু হচ্ছে শুটকি মৌসুম      ● দীপের দুই বক্তব্যে অসংগতি, তাহসিফের মৃত্যু ঘিরে রহস্য      ● দুবলার চরে যাওয়ার পথে নদীতে পড়ে জেলে নিখোঁজ      
তাহসিফের মৃত্যু: বন্ধু দীপকে গ্রেপ্তার দেখাল পিবিআই
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ১০:৩৭ AM আপডেট: ৩১.১০.২০২৬ ১১:০৪ এএম

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় মামলা করেছেন তাঁর বাবা এনায়েতুল করিম। রাজধানীর উত্তরখান থানায় করা এ মামলায় তাহসিফের বন্ধু ও ব্যবসায়িক অংশীদার শাহরিয়ার রেজা দীপকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে তাঁকে নৌ-পুলিশের কাছে হস্তান্তর করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

শনিবার (৩১ অক্টোবর) পিবিআই সদর দপ্তর এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে বৃহস্পতিবার রাতে মোহাম্মদপুরের বাবর রোডের একটি বাসা থেকে দীপকে হেফাজতে নেয় পিবিআই। নিখোঁজ হওয়ার আগে তাহসিফের সঙ্গে প্রায় ছয় ঘণ্টা সময় কাটিয়েছিলেন তিনি। শুক্রবার তাঁকে নিয়ে টঙ্গীর মাজার বস্তি এলাকায় অভিযান চালায় তদন্ত দল। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে তুরাগ নদসংলগ্ন এলাকা থেকে নম্বরপ্লেটবিহীন একটি সুজুকি জিক্সার মোটরসাইকেল উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে দীপ দাবি করেন, ঘটনার রাতে তাঁরা দুজন তুরাগ নদসংলগ্ন এলাকায় গেলে কয়েকজন তাঁদের ধাওয়া করেন। তাঁদের মধ্যে দুজনের পরনে পুলিশের পোশাক ছিল বলেও দাবি করেন তিনি। একপর্যায়ে তাহসিফ নদে ঝাঁপ দেন এবং দীপ একটি সীমানা পিলারের আড়ালে লুকিয়ে সেখান থেকে চলে যান। তবে এর আগে গণমাধ্যমে দেওয়া বক্তব্যের সঙ্গে তাঁর পরবর্তী বর্ণনায় ভিন্নতা পাওয়ায় তদন্তকারীরা তাঁর তথ্য যাচাই করছেন। ঢাকা মেট্রো উত্তরের অতিরিক্ত ডিআইজি এনায়েত হোসেন মান্নান জানিয়েছেন, দীপের দেওয়া সব তথ্য বিশ্বাস করা হচ্ছে না; গুরুত্বপূর্ণ তথ্য যাচাই-বাছাই করে নিশ্চিত হওয়ার পর জানানো হবে।






স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  তাহসিফ সাউরি   শাহরিয়ার রেজা দীপ   পিবিআই   তুরাগ নদ   তাহসিফের মৃত্যু   নৌ-পুলিশ   ঢাকা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close