শনিবার ● ৩১ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● শাজাহানপুরে বৃদ্ধের অর্ধ গলাকাটা লাশ উদ্ধার      ● কুড়িগ্রাম সীমান্তে ইয়াবা ও চোরাচালানি মালামালসহ আটক -১      ● শতভাগ ফেল করা কলেজ বন্ধ নয়, পুনর্বিন্যাসের পরিকল্পনা      ● কিশোরগঞ্জ, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া নিয়ে নতুন বিভাগের দাবি      ● চাঁপাইনবাবগঞ্জে উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন      ● দুর্নীতি, মাদক ও অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর অবস্থানে এমপি হারুন      ● চাঁপাইনবাবগঞ্জে জাসদের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন       ● সিরাজগঞ্জে নদীতে নিখোঁজের ২২ ঘণ্টা পর কিশোর জুনায়েদের মরদেহ উদ্ধার      ● পত্নীতলায় বসতবাড়িতে আগুন, ছাই হলো নগদ টাকা ও আসবাবপত্র      ● কুমিল্লা বোর্ডে পাসের হার ৪৮.০৪ শতাংশ, এগিয়ে মেয়েরা      ● এইচএসসিতে মাইলস্টোন কলেজের পাসের হার ৯৯.৮৩ শতাংশ      ● পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ বেশি ছেলেদের      
শাজাহানপুরে বৃদ্ধের অর্ধ গলাকাটা লাশ উদ্ধার
সোহেল রানা, শাজাহানপুর (বগুড়া)
প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ৩:২৯ পিএম

বগুড়ার শাজাহানপুর উপজেলায় নিজ বাড়ি থেকে টুলু মিয়া (৫০) নামের এক ব্যক্তির অর্ধগলাকাটা মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আজ শনিবার (৩১ অক্টোবর) সকালে উপজেলার আমরুল ইউনিয়নের ক্ষুদ্র ফুলকোট গ্রাম থেকে পুলিশ তাঁর মরদেহটি উদ্ধার করে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, টুলু মিয়ার স্ত্রী জীবিকার তাগিদে বিদেশে অবস্থান করছেন এবং তাঁর দুই মেয়ে জেমি ও জুথি আক্তার উভয়েই বিবাহিত। তিনি বাড়িতে একাই বসবাস করতেন। তবে গত কিছুদিন ধরে তিনি পেটের ব্যথায় অসুস্থ থাকায় তাঁর ছোট মেয়ে জুথি আক্তার বাবার বাড়িতেই ছিলেন। আজ সকালে ঘরের ভেতরে তাঁর গলাকাটা মরদেহ দেখতে পান ছোট মেয়ে জুথি।

​এ বিষয়ে ছোট মেয়ে জুথির দাবি, দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার কারণে তাঁর বাবা নিজেই ধারালো বটি দিয়ে গলায় আঘাত করে থাকতে পারেন। অন্যদিকে স্থানীয়দের ধারণা, অসুস্থতার জেরে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে তিনি নিজেই রাতে এ ঘটনা ঘটিয়ে থাকতে পারেন অথবা এর পেছনে অন্য কোনো রহস্যও থাকতে পারে। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

​শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিক ইকবাল জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর আসল রহস্য জানা যাবে ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।







স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  বগুড়া   শাজাহানপুর   মরদেহ উদ্ধার   টুলু মিয়া   পুলিশ   রহস্যজনক মৃত্যু  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close