শনিবার ● ৩১ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● চাঁপাইনবাবগঞ্জে জাসদের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন       ● সিরাজগঞ্জে নদীতে নিখোঁজের ২২ ঘণ্টা পর কিশোর জুনায়েদের মরদেহ উদ্ধার      ● পত্নীতলায় বসতবাড়িতে আগুন, ছাই হলো নগদ টাকা ও আসবাবপত্র      ● কুমিল্লা বোর্ডে পাসের হার ৪৮.০৪ শতাংশ, এগিয়ে মেয়েরা      ● এইচএসসিতে মাইলস্টোন কলেজের পাসের হার ৯৯.৮৩ শতাংশ      ● পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ বেশি ছেলেদের      ● ইরান সংঘাতে ইউরোপের ব্যয় বেড়েছে ১০০ বিলিয়ন ইউরো      ● ‘ঢাকা বিশ্ববিদ্যালয় এখন অমানুষদের জায়গা’: ফজলুর রহমান      ● নিষেধাজ্ঞায় পারমাণবিক শক্তিধর দেশের মর্যাদা হারাবে না উত্তর কোরিয়া      ● হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কিছুটা বেড়েছে      ● এক মাসের মধ্যে পুনঃপরীক্ষার সুযোগ পাচ্ছেন ৪ লাখ ২২ হাজার শিক্ষার্থী      ● শিবপুরে প্রতিবন্ধী উদ্যোক্তার পিঠার ঘরে আগুন      
চাঁপাইনবাবগঞ্জে জাসদের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ২:৫৫ পিএম

জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর ৫৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর ২০২৬) চাঁপাইনবাবগঞ্জ টাউন ক্লাবে জাসদের জেলা শাখার উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় সমাজতান্ত্রিক দল চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি আব্দুল হামিদ রুনু। সভাটি সঞ্চালনা করেন জাসদ নেতা আব্দুল মজিদ।

অনুষ্ঠানে বক্তব্য দেন জাসদের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনির। এ সময় উপস্থিত ছিলেন আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু হাসিব, চাঁপাইনবাবগঞ্জ পূজা উদযাপন কমিটির সভাপতি ও সিনিয়র সাংবাদিক ডাবলু কুমার ঘোষ, সাংবাদিক রবিউল ইসলাম ডলার, জেলা যুবজোটের সভাপতি তরিকুল ইসলাম, জাসদের পৌর কমিটির সভাপতি গোলাম মোস্তফা সবুর, আবু হেনা বাবলুসহ দলের স্থানীয় নেতাকর্মীরা।

আলোচনা সভায় বক্তারা জাতীয় বীর হাসানুল হক ইনুর নিঃশর্ত মুক্তির দাবি জানান। একই সঙ্গে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্য চুক্তি বাতিলের আহ্বান জানান তাঁরা।

সভায় উত্থাপিত অন্যান্য দাবির মধ্যে ছিল—মগের মুল্লুকসুলভ শাসনের অবসান, জনগণের জানমাল ও ইজ্জতের নিরাপত্তা নিশ্চিত করা, আইনের শাসন প্রতিষ্ঠা ও বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা এবং বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থবিরোধী বিদেশিদের সঙ্গে করা সব চুক্তি বাতিল করা।

বক্তারা বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, গণতন্ত্র, আইনের শাসন ও জনগণের অধিকার রক্ষায় রাজনৈতিক ও সামাজিকভাবে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। জাসদ প্রতিষ্ঠার লক্ষ্য ও আদর্শ বাস্তবায়নে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  জাসদ   প্রতিষ্ঠাবার্ষিকী   চাঁপাইনবাবগঞ্জ   হাসানুল হক ইনু   বাণিজ্য চুক্তি   রাজনৈতিক সংবাদ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close