শনিবার ● ৩১ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● সিরাজগঞ্জে নদীতে নিখোঁজের ২২ ঘণ্টা পর কিশোর জুনায়েদের মরদেহ উদ্ধার      ● পত্নীতলায় বসতবাড়িতে আগুন, ছাই হলো নগদ টাকা ও আসবাবপত্র      ● কুমিল্লা বোর্ডে পাসের হার ৪৮.০৪ শতাংশ, এগিয়ে মেয়েরা      ● এইচএসসিতে মাইলস্টোন কলেজের পাসের হার ৯৯.৮৩ শতাংশ      ● পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ বেশি ছেলেদের      ● ইরান সংঘাতে ইউরোপের ব্যয় বেড়েছে ১০০ বিলিয়ন ইউরো      ● ‘ঢাকা বিশ্ববিদ্যালয় এখন অমানুষদের জায়গা’: ফজলুর রহমান      ● নিষেধাজ্ঞায় পারমাণবিক শক্তিধর দেশের মর্যাদা হারাবে না উত্তর কোরিয়া      ● হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কিছুটা বেড়েছে      ● এক মাসের মধ্যে পুনঃপরীক্ষার সুযোগ পাচ্ছেন ৪ লাখ ২২ হাজার শিক্ষার্থী      ● শিবপুরে প্রতিবন্ধী উদ্যোক্তার পিঠার ঘরে আগুন      ● আলোচনা, সম্মাননা ও সাংস্কৃতিক আয়োজনে কুমিল্লায় উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী      
সিরাজগঞ্জে নদীতে নিখোঁজের ২২ ঘণ্টা পর কিশোর জুনায়েদের মরদেহ উদ্ধার
মো:দিল, সিরাজগঞ্জ
প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ২:৪৯ পিএম

সিরাজগঞ্জের কামারখন্দে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া ১২ বছর বয়সী কিশোর জুনায়েদের মরদেহ প্রায় ২২ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

শনিবার (৩১ অক্টোবর) সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে ভদ্রঘাট পশ্চিম খানপাড়া এলাকায় নদীর পানির নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত জুনায়েদ ওই এলাকার মৃদু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৩০ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে চার বন্ধুর সঙ্গে নদীতে গোসল করতে নামে জুনায়েদ। এ সময় তিন বন্ধু সাঁতরে নদী থেকে উঠে আসতে পারলেও জুনায়েদ পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দা ও জেলেরা জাল দিয়ে নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। রাত পর্যন্ত চেষ্টা চালিয়েও তার সন্ধান পাওয়া যায়নি।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। পরে রাজশাহী থেকে আসা ডুবুরি দল শনিবার সকালে নিখোঁজের স্থান থেকে প্রায় ১৫০ মিটার দূরে নদীর ভেতর থেকে জুনায়েদের মরদেহ উদ্ধার করে।

কামারখন্দ ফায়ার সার্ভিসের ওয়ারহাউস ইন্সপেক্টর ফরিদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, সকাল পৌনে ৯টার দিকে শিশুটির মরদেহ পাওয়া যায়। নিখোঁজের প্রায় ২২ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

রাজশাহী থেকে আসা ডুবুরি দলের লিডার মশিউর রহমান বলেন, কিশোরটি যেখানে পানিতে তলিয়ে গিয়েছিল, সেখান থেকে প্রায় ১৫০ মিটার দূরে নদীর ভেতরে সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  সিরাজগঞ্জ   কামারখন্দ   জুনায়েদ   নদীতে ডুবে মৃত্যু   মরদেহ উদ্ধার   ফায়ার সার্ভিস   নিখোঁজ কিশোর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close