বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● নাক দিয়ে রক্ত, ফোলা পেট—তাহসিফের সুরতহালে যা আছে      ● চুক্তিভিত্তিক সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা নিয়ে নতুন সিদ্ধান্ত      ● বিশ্বমঞ্চের পর এবার দেশের দর্শকদের সামনে সঞ্জয়      ● বিএমইউতে বিশ্ব সোরিয়াসিস দিবস পালিত      ● স্ত্রীর পর্দা নিয়ে পারিবারিক বিরোধ হলে করণীয়      ● হিজলায় প্রধান শিক্ষককে মারধর, ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ      ● সড়ক দুর্ঘটনায় আইনজীবীর মৃত্যু, আহত ২      ● রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত তাহসিফের সঙ্গে ছিলেন দ্বীপ      ● ট্রেন লাইনচ্যুতর ঘটনায় সিরাজগঞ্জে চরম দুর্ভোগে যাত্রীরা      ● পাংশায় নদীর বালু বিক্রির অভিযোগ ইউপি সদস্য      ● দুই বছরে স্বাস্থ্য খাতে বৈপ্লবিক পরিবর্তনের লক্ষ্য সরকারের      ● রাজবাড়ীতে হেডফোন কানে রেললাইনে হাঁটতে গিয়ে তরুণের মৃত্যু      
নাক দিয়ে রক্ত, ফোলা পেট—তাহসিফের সুরতহালে যা আছে
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ৪:৩১ পিএম

তুরাগ নদ থেকে উদ্ধার করা বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির শরীরে বাহ্যিকভাবে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে মরদেহ উদ্ধারের সময় তাঁর নাক দিয়ে রক্ত গড়িয়ে পড়তে দেখা যায়। প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করেছে পুলিশ।

প্রতিবেদন অনুযায়ী, বুধবার (২৮ অক্টোবর) বিকাল পৌনে ৬টার দিকে গাজীপুরের টঙ্গী এলাকার তুরাগ নদের রাজাবাড়ী ঘাটের পাশ থেকে ভাসমান অবস্থায় তাহসিফের মরদেহ উদ্ধার করা হয়। তাঁর চোখ ও মুখ বন্ধ ছিল, দুই হাত মাথার সামনের দিকে বাঁকানো ও মুষ্টিবদ্ধ ছিল এবং পেট ফোলা ছিল। বুক, পেট, পিঠ, দুই পা ও যৌনাঙ্গে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। উদ্ধারের সময় তাঁর পরনে ছিল কালো ফুলহাতা কাবলি শার্ট ও সাদা ট্রাউজার।

টঙ্গী নৌপুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মোস্তাফিজুর রহমান সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। পুলিশের তাৎক্ষণিক প্রতিবেদন অনুযায়ী, তাহসিফের হাতে একটি ঘড়ি ও পকেটে একটি আইফোন পাওয়া যায়। ফোনের মাধ্যমে তাঁর পরিচয় শনাক্ত করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। তাঁর মৃত্যুর কারণ সম্পর্কে ময়নাতদন্তের ফল পাওয়া না পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।






স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  তাহসিফ সাউরি   সুরতহাল প্রতিবেদন   তুরাগ নদ   মরদেহ উদ্ধার   নৌপুলিশ   ময়নাতদন্ত   বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close