বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত তাহসিফের সঙ্গে ছিলেন দ্বীপ      ● ট্রেন লাইনচ্যুতর ঘটনায় সিরাজগঞ্জে চরম দুর্ভোগে যাত্রীরা      ● পাংশায় নদীর বালু বিক্রির অভিযোগ ইউপি সদস্য      ● দুই বছরে স্বাস্থ্য খাতে বৈপ্লবিক পরিবর্তনের লক্ষ্য সরকারের      ● রাজবাড়ীতে হেডফোন কানে রেললাইনে হাঁটতে গিয়ে তরুণের মৃত্যু      ● মন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস পদে বিচারকদের নিয়োগ নিয়ে হাইকোর্টের রুল      ● ইরানকে ভ্যান্সের চিঠি, আরব দেশগুলোকে প্রস্তুতি নিতে বলল যুক্তরাষ্ট্র      ● যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে পণ্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ      ● ৩১ অক্টোবর সচিবালয়ে প্রকাশ হবে এইচএসসির ফল      ● সুপারি বাগানে বৃদ্ধের মরদেহ উদ্ধার      ● দারোয়ানি টেক্সটাইল মাঠে শুরু জেলা ইজতেমা      ● আ.লীগকে রাজনীতিতে ফেরার সুযোগ দেবে না জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী      
রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত তাহসিফের সঙ্গে ছিলেন দ্বীপ
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ৩:২৩ পিএম

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরি নিখোঁজ হওয়ার রাতে তাঁর সঙ্গে কী ঘটেছিল, তা জানিয়েছেন জুনিয়র বন্ধু শাহরিয়ার দ্বীপ। কালবেলা অনলাইনের সঙ্গে আলাপকালে দ্বীপ বলেন, গত মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত আনুমানিক ৯টার দিকে তাহসিফের সঙ্গে তাঁর দেখা হয়। এরপর রাত ১১টা ৩০ মিনিট থেকে ১২টার মধ্যে তাঁরা আলাদা হয়ে যান। তবে এরপর তাহসিফ কোথায় গিয়েছিলেন, তা তিনি জানেন না বলে জানান।

দ্বীপের ভাষ্য, তাহসিফের মোটরসাইকেলটি অকেজো হয়ে পড়েছিল। একই মডেলের মোটরসাইকেল থাকায় তিনি সেটি চালু করতে সাহায্য করেন। পরে দুজন উত্তরার একটি ওয়ার্কশপে গিয়ে বাইকের ইঞ্জিন অয়েল পরিবর্তনসহ প্রয়োজনীয় কিছু কাজ করান। এরপর তাঁরা আবার অ্যাপার্টমেন্ট প্রকল্পে ফিরে রাজি কমপ্লেক্সের একটি রেস্তোরাঁয় রাতের খাবার খান। দ্বীপ বলেন, ‘আমি বের হয়ে আমার বাসার দিকে চলে আসি, উনি আরেক দিকে চলে যান। আমি স্পেসিফিকভাবে জানি না আসলে উনি কোন কাজে কোন দিকে চলে গিয়েছিলেন।’

তাহসিফের সঙ্গে সম্পর্কের বিষয়ে দ্বীপ বলেন, বয়সে বড় হলেও তিনি তাহসিফের খুব কাছের একজন ছিলেন। এমনকি দুই পরিবার একসঙ্গে তাঁদের বাসায় দাওয়াত খেতেও গিয়েছেন। এর আগে তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম হেলাল জানিয়েছিলেন, জুনিয়র বন্ধুর ফোন পেয়ে বাসা থেকে বের হয়েছিলেন তাহসিফ। রাত ১টা ৩৫ মিনিটে মাকে শেষবারের মতো ‘আম্মু, আমি আসছি’ লিখে বার্তা পাঠান তিনি। পরদিন রাজধানীর উত্তরার রাজাবাড়ী ঘাটে তুরাগ নদ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। তাঁর মৃত্যুর কারণ জানতে তদন্তের অপেক্ষা করছে পরিবার।








স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  তাহসিফ সাউরি   শাহরিয়ার দ্বীপ   তুরাগ নদ   তাহসিফের মৃত্যু   বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা   উত্তরার রাজাবাড়ী ঘাট   তদন্ত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close