বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● চুক্তিভিত্তিক সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা নিয়ে নতুন সিদ্ধান্ত      ● বিশ্বমঞ্চের পর এবার দেশের দর্শকদের সামনে সঞ্জয়      ● বিএমইউতে বিশ্ব সোরিয়াসিস দিবস পালিত      ● স্ত্রীর পর্দা নিয়ে পারিবারিক বিরোধ হলে করণীয়      ● হিজলায় প্রধান শিক্ষককে মারধর, ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ      ● সড়ক দুর্ঘটনায় আইনজীবীর মৃত্যু, আহত ২      ● রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত তাহসিফের সঙ্গে ছিলেন দ্বীপ      ● ট্রেন লাইনচ্যুতর ঘটনায় সিরাজগঞ্জে চরম দুর্ভোগে যাত্রীরা      ● পাংশায় নদীর বালু বিক্রির অভিযোগ ইউপি সদস্য      ● দুই বছরে স্বাস্থ্য খাতে বৈপ্লবিক পরিবর্তনের লক্ষ্য সরকারের      ● রাজবাড়ীতে হেডফোন কানে রেললাইনে হাঁটতে গিয়ে তরুণের মৃত্যু      ● মন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস পদে বিচারকদের নিয়োগ নিয়ে হাইকোর্টের রুল      
চুক্তিভিত্তিক সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা নিয়ে নতুন সিদ্ধান্ত
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ৪:২০ পিএম

জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী চুক্তিভিত্তিক নিয়োজিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন ও সুযোগ-সুবিধা নির্ধারণে নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত ১ জুলাই থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) অর্থ বিভাগের জারি করা প্রজ্ঞাপনে বেতন নির্ধারণ, পেনশন, ইনক্রিমেন্ট ও আনুতোষিকসংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৬ সালের ১ জুলাইয়ের আগে জাতীয় বেতন স্কেল-২০১৫-এর আওতায় চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া যেসব কর্মকর্তা-কর্মচারীর চুক্তির মেয়াদ ওই তারিখের পরও বহাল রয়েছে, তাঁদের নতুন বেতন স্কেল অনুযায়ী সমতুল্য গ্রেড ও ধাপে বেতন নির্ধারণ করা হবে। তাঁরা চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ-২০২৬ অনুযায়ী বর্ধিত হারে বেতন এবং চুক্তি অনুযায়ী প্রাপ্য ভাতা পাবেন। অন্যদিকে, ১ জুলাইয়ের পর চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের অবসরের আগে পাওয়া মূল বেতনের গ্রেড ও ধাপের সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন নির্ধারণ করা হবে। বিশেষ ক্ষেত্রে সরকার নির্ধারিত অথবা চুক্তিতে সম্মত বেতনও প্রযোজ্য হতে পারে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, চুক্তিভিত্তিক নিয়োগের বেতন থেকে কম্যুটেশন বা পেনশন সমর্পণের আগের গ্রস পেনশন এবং প্রযোজ্য ক্ষেত্রে বিশেষ অতিরিক্ত পেনশন বাদ দেওয়া হবে না। তবে চুক্তিভিত্তিক নিয়োগকালীন চাকরির জন্য কোনো ইনক্রিমেন্ট, আনুতোষিক বা বর্ধিত পেনশন দেওয়া হবে না। অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী ছাড়া অন্যদের বেতন-ভাতা ও নিয়োগের শর্ত সংশ্লিষ্ট ব্যক্তির যোগ্যতা ও পরিস্থিতি বিবেচনায় জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগের সমন্বয়ে নির্ধারণ করা হবে। নতুন সিদ্ধান্তের সঙ্গে সাংঘর্ষিক আগের নির্দেশনার সংশ্লিষ্ট অংশ বাতিল করা হয়েছে। পাশাপাশি ২০১৬ সালের ২৬ জানুয়ারি জারি করা অর্থ বিভাগের প্রজ্ঞাপনও বাতিল করা হয়েছে।






স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  সরকারি চাকরি   চুক্তিভিত্তিক নিয়োগ   জাতীয় বেতন স্কেল ২০২৬   বেতন-ভাতা   অর্থ বিভাগ   পেনশন   সরকারি প্রজ্ঞাপন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close