বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● ১২ কেজি এলপিজি সিলিন্ডারে কমিশন বাড়াতে চান ব্যবসায়ীরা      ● ৪০ গ্রাম গাঁজা ও ৫ পিস ইয়াবাসহ বৃদ্ধ গ্রেপ্তার      ● ১৫ কেজি গাঁজাসহ ৪ জনকে গ্রেপ্তার করে এসআরবি-৬      ● ক্লাউড ও এআই ব্যবসায় মাইক্রোসফটের আয়ের রেকর্ড      ● চীনা এআই দিয়ে জটিল সাইবার হামলা, গবেষণায় উদ্বেগ      ● আজ প্রেমের জোয়ারে ভাসবেন কোন ৫ রাশির জাতক-জাতিকা?      ● কেন্দুয়ায় ৭০ শিক্ষার্থীর হাতে "নজরুল বর্ষ" পুরস্কার      ● তাহসিফের মৃত্যুতে ছয় প্রশ্নের উত্তর মিলছে না      ● মুক্তির আগেই নকলের অভিযোগে শাহরুখের ‘কিং’      ● মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত      ● পাকিস্তানি নাটক ‘দার-ই-নিজাত’-এর ভিউ ১৭০ কোটি      ● যশোরে পৈতৃক জমি দখলের অভিযোগ      
১২ কেজি এলপিজি সিলিন্ডারে কমিশন বাড়াতে চান ব্যবসায়ীরা
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ২:৪৩ পিএম

এলপি গ্যাসের (এলপিজি) মূল্য সমন্বয় ও ব্যবসায়ীদের কমিশন বাড়ানোর প্রস্তাব নিয়ে গণশুনানি করছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাজধানীর ইস্কাটনের বিয়াম মিলনায়তনে শুরু হওয়া শুনানিতে আমদানিকারকেরা বর্তমান কমিশন দুই থেকে আড়াই গুণ এবং পরিবেশকেরা তিন গুণ বাড়ানোর প্রস্তাব দিয়েছেন।

বিইআরসিতে জমা দেওয়া আবেদনে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের কমিশন ১৯১ টাকা থেকে বাড়িয়ে ওমেরা ৪৭৮ টাকা, পেট্রোম্যাক্স ৩৪৯ টাকা, ডেল্টা ৩৬০ টাকা এবং মেঘনা গ্রুপ ৩০০ টাকা করার প্রস্তাব দিয়েছে। অন্যদিকে, পরিবেশকেরা কমিশন ৫০ টাকা থেকে বাড়িয়ে ১৫০ টাকা এবং খুচরা বিক্রেতারা ৪৫ টাকা থেকে বাড়িয়ে ৭০ টাকা নির্ধারণের আবেদন করেছেন।

সর্বশেষ গত ৪ অক্টোবর বিইআরসি ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করে। ওই সময় প্রতি কেজি এলপিজির দাম নির্ধারণ করা হয় ১৫৩ টাকা ৬ পয়সা। পাশাপাশি অটোগ্যাসের দাম প্রতি লিটার ৭৩ টাকা ৯ পয়সা থেকে বাড়িয়ে ৮৪ টাকা ৬২ পয়সা করা হয়। নতুন গণশুনানিতে কমিশন বাড়ানোর প্রস্তাব নিয়ে সিদ্ধান্ত হলে তা এলপিজি ব্যবসার পাশাপাশি ভোক্তা পর্যায়ের দামেও প্রভাব ফেলতে পারে।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  এলপিজি   এলপি গ্যাসের দাম   বিইআরসি   গ্যাসের মূল্য   কমিশন বৃদ্ধি   এলপিজি সিলিন্ডার   গণশুনানি   জ্বালানি খাত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close