শুক্রবার ● ৩০ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● গলাচিপায় ইয়াবাসহ গ্রেপ্তার ২      ● সাভারে পূর্ব শত্রুতার জেরে গুলি, লক্ষ্য ফসকে যুবকের বন্ধু গুলিবিদ্ধ      ● সাটুরিয়া লাইব্রেরি: ৩০ বছর তালাবদ্ধ,লুট বই-আসবাবপত্র      ● সিরাজগঞ্জে ২৫৫ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার      ● বাংলাদেশের উচ্চশিক্ষা: মান, গবেষণা ও উৎপাদনশীলতা      ● জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘বেগম খালেদা জিয়া ৫ কিমি ম্যারাথন রান’ অনুষ্ঠিত      ● আজ থেকে ৫ মাসের জন্য শুরু হচ্ছে শুটকি মৌসুম      ● দীপের দুই বক্তব্যে অসংগতি, তাহসিফের মৃত্যু ঘিরে রহস্য      ● দুবলার চরে যাওয়ার পথে নদীতে পড়ে জেলে নিখোঁজ      ● ২৩ দিনে ১১ হাজার ৫৬৬ যাত্রী, তবুও সি-ট্রাক সরিয়ে নেওয়ার অভিযোগ      ● রিয়াদের কারখানায় আগুনে নিহতদের আরও পাঁচ মরদেহ দেশে আসছে      ● হরমুজ প্রণালিতে মাইন নিয়ে ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি দাবি      
৪০ গ্রাম গাঁজা ও ৫ পিস ইয়াবাসহ বৃদ্ধ গ্রেপ্তার
প্রতিনিধি, ঝালকাঠি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ২:৪৫ পিএম

ঝালকাঠির কাঁঠালিয়ায় ৪০ গ্রাম গাঁজা ও ৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ সেন্টু আকন (৬৮) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোররাতে উপজেলার শৌলজালিয়া ইউনিয়ন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সেন্টু আকন উপজেলার ৫ নম্বর শৌলজালিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উত্তর বলতলা গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম আ. মান্নান আকন।

পুলিশ সূত্রে জানা যায়, আজ ২৯ অক্টোবর রাত ১টা ৫০ মিনিটের দিকে কাঁঠালিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. মোহন ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৫ নম্বর শৌলজালিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উত্তর বলতলা এলাকার বলতলা মাধ্যমিক বিদ্যালয়ের সামনের পাকা রাস্তার ওপর থেকে সেন্টু আকনকে আটক করেন। পরে তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে মোট ৪০ গ্রাম গাঁজা ও ৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

এ বিষয়ে কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাছের রায়হান বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানো হবে।





স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close