বুধবার ● ২৮ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● গুলিস্তানে ডিএসসিসির অভিযান, শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ      ● ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের জিডিপি ১ ট্রিলিয়ন ডলারের প্রত্যাশা প্রধানমন্ত্রীর      ● কেন্দুয়ায় ওয়ার্ড মেম্বারসহ ৬ জুয়ারি আটক      ● ছাত্রদল নেতার স্ত্রী নাসরিনের প্রথম জানাজা সম্পন্ন      ● দেশি মাছের প্রাকৃতিক উৎপাদন বাড়াতে পরিকল্পনা নেওয়া হয়েছে --মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ      ● আশুগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন      ● জমি নিয়ে বিরোধে যুবককে কুপিয়ে হত্যা      ● রূপগঞ্জের এমপি দীপুকে ঘিরে নিউইয়র্কে সংবর্ধনার আয়োজন      ● যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত      ● সবুজের বুকে সেলিনার স্বপ্নবুনন      ● নীলফামারীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত       ● আইইডিসিআর পরিচালকের ওপর হামলার অভিযোগ ড্যাবের বিরুদ্ধে      
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের জিডিপি ১ ট্রিলিয়ন ডলারের প্রত্যাশা প্রধানমন্ত্রীর
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৪:৩২ পিএম

২০৩০ সালের মধ্যে বাংলাদেশ বিশ্বের নবম বৃহত্তম ভোক্তা অর্থনীতিতে পরিণত হবে এবং ২০৩৪ সালের মধ্যে দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) ১ ট্রিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানো, দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ এবং দীর্ঘমেয়াদি অর্থনৈতিক অংশীদারত্ব জোরদার করতে জাপানি বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার (২৮ অক্টোবর) জাপানের রাজধানী টোকিওতে জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের (জেট্রো) হলে আয়োজিত ‘বাংলাদেশ-জাপান ইকোনমিক ফোরাম ডায়ালগে’ মূল বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তাঁর বক্তব্যের তথ্য প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, ১৮ কোটির বেশি মানুষের বাজার ও তরুণ কর্মক্ষম জনগোষ্ঠী বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির বড় সম্ভাবনা। জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

জাপানি বিনিয়োগকারীদের উদ্বেগ দূর করতে নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহ, অবকাঠামো উন্নয়ন এবং কাস্টমস ও করপ্রক্রিয়া সহজ করার ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। তিনি নবায়নযোগ্য জ্বালানি, কৃত্রিম বুদ্ধিমত্তা, ক্লাউড কম্পিউটিং, রোবোটিকস ও মহাকাশপ্রযুক্তিতে যৌথ সহযোগিতা বাড়ানোর প্রস্তাব দেন। পাশাপাশি দেশের ছয়টি প্রধান বিভাগীয় শহরকে যুক্ত করতে এলিভেটেড হাইওয়ে ও উচ্চগতির রেল নেটওয়ার্কের মহাপরিকল্পনা তৈরিতে জাপানের সহযোগিতা কামনা করেন। বক্তব্যে জাপানকে বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু হিসেবে উল্লেখ করে নতুন শিল্প স্থাপন ও বিনিয়োগ সম্প্রসারণে দেশটির ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  তারেক রহমান   বাংলাদেশ-জাপান সম্পর্ক   বাংলাদেশের জিডিপি   জাপানি বিনিয়োগ   অর্থনৈতিক অংশীদারত্ব   জেট্রো   ইপিএ   টোকিও   অর্থনীতি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close