প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৪:২৮ পিএম

বর্ণাঢ্য র্যালি ও সমাবেশের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে শত শত নেতাকর্মীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখর হয়ে ওঠে উপজেলার প্রধান সড়কগুলো।
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে আশুগঞ্জ উপজেলা যুবদলের উদ্যোগে উপজেলা যুবদলের আহ্বায়ক আলমগীর খাঁর নেতৃত্বে হোটেল ভোজন বিলাসের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি ঢাকা-সিলেট মহাসড়কসহ উপজেলার বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে আলমগীর খাঁর সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহসভাপতি জাকির হোসেন ও আশুগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব।
সমাবেশে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নোয়াবালী মুন্সী, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক সোহেল পারভেজ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শামসুল আলমসহ বিভিন্ন ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ। এ সময় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং বিএনপিকে আরও শক্তিশালী করতে যুবদলকে সুসংগঠিত ও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি দলের সাংগঠনিক ভিত্তি মজবুত করার ওপরও গুরুত্বারোপ করেন তাঁরা। প্রতিষ্ঠাবার্ষিকীর এ কর্মসূচিকে ঘিরে আশুগঞ্জে বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
স্বদেশ প্রতিদিন/এফএইচ